TMC Account Freeze Case

সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হল না, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে তৃণমূলের ‘ভাঁড়ে মা ভবানী’!

রোজকারের খরচ চালাতে তৃণমূলের সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি কি আদৌ দেওয়া যায়? ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত।

সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৮:১৬

options
link
সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হল না, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে তৃণমূলের ‘ভাঁড়ে মা ভবানী’!
ফাইল ছবি।

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় (TMC Account Freeze Case) সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের। যে অ্যাকাউন্টগুলি কলকাতা হাই কোর্টের নিযুক্ত প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, রোজকারের খরচ চালাতে তৃণমূলের সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি কি আদৌ দেওয়া যায়? ইডির কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। সব পক্ষের মত জানতে চাইল আদালত। ১১ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, “অ্যাকাউন্ট ফ্রিজ থাকার ফলে কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না।নিত‍্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না।”  ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর অভিযোগ, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। প্রতিদিন টাকার লেনদেন হচ্ছে। তাঁকে চ্যালেঞ্জ করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “একটি লেনদেনের প্রমাণ দেখান।” সওয়াল জবাব শেষে তৃণমূলের অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। আগামী ১১ আগস্ট মঙ্গলবার পরবর্তী শুনানি।

Advertisement

তৃণমূলের মোট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে ইডি। সব মিলিয়ে তাতে ৪৪০ কোটি টাকা রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল।  অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্টে মুখ পোড়ে কালীঘাট তৃণমূলের। ওই মামলায় হস্তক্ষেপই করেননি হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। আদালতের ইডির তরফের আইনজীবী এসভি রাজু দাবি করেন, তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটি এই মামলা দায়েরের জন্য কোনও অনুমোদন দেওয়া হয়েছে কি না, তার কোনও প্রমাণ আদালতে নেই। ডেরেক ও’ব্রায়েন কমিটির একজন সদস্য হলেও তিনি উল্লেখ করেননি যে জাতীয় কার্যনির্বাহী কমিটি তাঁকে এই মামলার অনুমতি দিয়েছে কি না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.