ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সলিসিটর জেনারেল তুষার মেহতার (Solicitor General of India )আচরণে ক্ষুব্ধ রাজ্য সরকার। তিতিবিরক্ত রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়েও। এমন পরিস্থিতিতে সলিসিটর জেনারেলের অপসারণ এবং রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানাতে এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। আগামী সপ্তাহে তৃণমূলের (TMC) সংসদীয় দল রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে। সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে যাবেন দুই সাংসদ।
সিবিআইয়ের (CBI) হাতে থাকা রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় কেন্দ্রের হয়ে বেশিরভাগ ক্ষেত্রে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তৃণমূলের অভিযোগ, তাঁর সওয়াল-জবাবে বেশ কয়েকটি জায়গা ত্রুটিপূর্ণ, কোথাও বিজেপি নেতাদের ভূমিকা এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষত নারদ মামলার (Narada case) প্রতিটি শুনানিতে যেভাবে উহ্য থেকে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম, তাতে ক্ষুব্ধ তৃণমূল। তারপরই সামনে আসে শুভেন্দু-মেহতা সাক্ষাতের জল্পনা।
[আরও পড়ুন: বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৮ লক্ষ টাকারও বেশি! বিতর্কের কেন্দ্রে নভজ্যোৎ সিং সিধু]
সবমিলিয়েই তাই তুষার মেহতাকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয় তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়রা সেই চিঠিতে সই করেন। সেই চিঠিতেই সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ নিয়ে আপত্তি তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে পক্ষপাতিত্ব করতেই তাঁদের এই সাক্ষাৎ। এবার এই ইস্যুতে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হবে রাজ্যের শাসকদল।
এদিকে একের পর এক ইস্যুতে নবান্ন-রাজভবন বিরোধিতা প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে কখনও দুর্নীতি মামলায় যুক্ত থাকা তো কখনও জাল টিকা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছেন রাজ্যের শাসকদলের নেতা-নেত্রীরা। এমনকনী, ভিন রাজ্যে জমি দুর্নীতিতে রাজ্যপাল যুক্ত আছেন বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই রাজ্যপালকে সরানোর দাবি জানাচ্ছে ঘাসফুল শিবির। এ নিয়ে প্রধানমন্ত্রীকে বার কয়েক চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি রাষ্ট্রপতির দরবার করতে চলেছে তৃণমূল সংসদীয় দল।
[আরও পড়ুন: দিনের পর দিন হেনস্তা, যোগীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রীর]
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির