সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে রাজধানী দিল্লিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল৷ বিক্ষোভ দেখাতে গিয়ে আটক তৃণমূল সাংসদরা৷ কোনও মহিলা পুলিশ ছাড়াই পুলিশ তৃণমূলের মহিলা সাংসদের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়৷ তিনি বলেন, “বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করতে হবে৷ পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না৷”

এদিন দলের সংসদীয় বৈঠকে পরিকল্পনা হয়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হবে৷ নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভের পরিকল্পনা করেন তৃণমূল সাংসদরা৷ সেইমতো পোস্টার, ব্যানার-সহ ৭ রেসকোর্স রোডের দিকে এগোতে থাকেন তৃণমূল সাংসদরা৷

বিক্ষোভের আগাম খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন ছিল প্রচুর পুলিশবাহিনী৷ রেসকোর্সের কাছে আটকানো হয় তৃণমূল সাংসদদের৷ তাঁদের আটক করে দিল্লি পুলিশ৷ একটি বাসে করে সাংসদদের স্থানীয় তুঘলক থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ তৃণমূল সাংসদদের হেনস্তা করেছেন বলেও অভিযোগ তৃণমূল নেতাদের৷

সর্বশেষ খবর
-
তৃণমূলীকরণ চলবে না, রুখতে হবে বেনোজল, বঙ্গ বিজেপি নেতৃত্বকে বার্তা নীতীনের
-
বাইপাসের ধারের অভিজাত হোটেলের ডিস্কোতে তরুণীকে আটকে রেখে শ্লীলতাহানি! ধৃত ১
-
মৎস্য কূটনীতি! পদ্মায় মাছের আকাল, এদিকে দিল্লিতে জমজমাট ভারত-বাংলাদেশ ‘ইলিশ ফেস্ট’
-
সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ভুগছে পাকিস্তানই! প্রকাশ্যে রিপোর্ট, ‘কালসাপ পোষার ফল’, মন্তব্য পাক কূটনীতিকের
-
দিল্লির পর হরিয়ানা! হুড়মুড়িয়ে ভাঙল তিনতলা বাড়ি, মৃত ২, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৫ শ্রমিক