TMC

বঙ্গভবনে গেরুয়া টেবিল ক্লথ, নৈশভোজে কী থাকছে ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের মেনুতে?

মেনুতে থাকছে পঞ্চব্যাঞ্জন। মাছ ও মাংস দুই-ই থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:৩৩

options
link
বঙ্গভবনে গেরুয়া টেবিল ক্লথ, নৈশভোজে কী থাকছে ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের মেনুতে?

আগামীকাল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আলাদা ব্লক গঠনের আবেদন জানাতে চলেছেন তৃণমূলের ২০ জন ‘বিদ্রোহী’ সাংসদ। তার আগে আজ দিল্লির বঙ্গভবনে নিজেদের মধ্যে বৈঠক করতে চলেছেন তাঁরা। বৈঠকের মাঝে সেখানেই রাতের খাবার খাবেন সাংসদরা। এর জন্য বঙ্গভবনের চেয়ার ও টেবিল গেরুয়া কাপড়ে মুড়ে ফেলা হয়েছে। মেনুতে থাকছে পঞ্চব্যাঞ্জন। মেনুতে মাছ ও মাংস দুই-ই থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

বঙ্গভবনে বিদ্রোহী সাংসদদের মেনুতে রয়েছে একাধিক খাবার। ভাত ও রুটির পাশাপাশি থাকছে খাসির মাংস, ইলিশ ভাপা, পটলের দোরমা, আলুভাজা, দই, চাটনি, পাঁপড়। যে চেয়ার টেবিলে বসে সাংসদরা খাবেন সেগুলি গেরুয়া ক্লথ দিয়ে সাজানো হয়েছে। বৈঠকের আগেই বঙ্গভবনের সেই ঘরের ছবি প্রকাশ্যে এসেছে।

Advertisement

রবিবার সকালেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদরা। দিল্লিতে পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একপ্রস্থ বৈঠকে বসেছেন তাঁরা। সেই বৈঠকের পর নিজেদের দিল্লির বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদদের। সন্ধের পর দিল্লির বঙ্গভবনে নৈশভোজে মিলিত হবেন তাঁরা। সেখানে বৈঠক হবে কাকলি, সুদীপ, সায়নী, দেবদের। আগামীকাল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন ‘বিদ্রোহী’রা। একযোগে তাঁরা এনডিএ-কে আবেদন জানাতে চলেছেন বলে জানা গিয়েছে। তাঁর আগে তৃণমূলের এই ২০ সাংসদের বৈঠক তাৎপর্যপূর্ণ। সেই বৈঠকের ডিনার টেবিলই সাজানো হয়েছে গেরুয়া কাপড়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.