মোদির বার্তা প্রচারের জন্য বন্ধ হাইওয়ে, উত্তরাখণ্ডে বিতর্ক

প্রশ্নের মুখে পাহাড়ি রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৭, ১২:২১

options
link
মোদির বার্তা প্রচারের জন্য বন্ধ হাইওয়ে, উত্তরাখণ্ডে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বেটি বাঁচাও… বেটি পড়াও’। এই কর্মসূচি সফল করতে উত্তরাখণ্ডের নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রেখা আর্যের ব্যস্ততার শেষ নেই। আগামী ১৭ সেপ্টেম্বর দেরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সাইকেল ব়্যালির আয়োজন করতে চলেছেন তিনি। এই কর্মসূচির জন্য কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হবে দেরাদুন-হরিদ্বার জাতীয় সড়ক। ব্যস্ত সড়ক বন্ধ রেখে কেন এমন প্রকল্পের প্রচার হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

[‘দেশের জার্সি গায়ে মেসির কৃতিত্বকে সবাই দিব্যি ভুলে যায়’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গাড়োয়াল এবং কুমায়ুনের সংযোগকারী রাস্তাটি উত্তরাখণ্ড তথা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়েগুলির মধ্যে একটি। পাশাপাশি এর আশেপাশে অনেকগুলি কল-কারখানাও রয়েছে। প্রতিদিন কয়েকশো গাড়ি এই হাইওয়ে দিয়ে যায়। এই কর্মসূচি পালন করতে গেলে পুরো ট্রাফিককে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়েও ঘোরানো মুশকিল হবে। এমনই আশঙ্কার কথা জানালেন এক নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মী। তিনি আরও জানান, ব়্যালির কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ  করে দিতে হবে। তবুও ব্যস্ত এই হাইওয়েতেই সাইকেল নিয়ে মিছিল করতে অনড় মন্ত্রী। রেখা আর্য বলেন, ‘বার্ষিক কানওয়াড় মেলার সময় পুলিশ যখন সমস্ত বন্দোবস্ত করতে পারে, এখন কেন পারবে না। ব়্যালি হবে এবং গাড়িগুলিকে অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত পুলিশকেই করতে হবে। কাজ না করার জন্যই এই অজুহাত দিচ্ছেন তাঁরা।’ এর পাশাপাশি তিনি জানান, এই সাইকেল ব়্যালিতে অংশগ্রহণকারী ৫০০-রও বেশি প্রতিযোগী ট্রাফিক আইন মেনেই চলবেন।

Advertisement

[মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাঠিয়ে বন্যার্তদের ‘সাহায্য’ বাবা রামদেবের!]

প্রশ্ন উঠছে শুধু সাইকেল ব়্যালির জন্য জোর করে একটি ব্যস্ততম হাইওয়ে বন্ধ করে রাখা কতটা যুক্তিযুক্ত? যদিও এই নিয়ে অতটা ভাবিত নয় ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রশাসন। মুখ্যমন্ত্রীই ওই দিন পতাকা নাড়িয়ে দেরাদুন থেকে ব়্যালি শুরু করবেন। শেষে হরিদ্বারের ‘হর কি পৌরি’তে ব়্যালি শেষ করবেন কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধি। ইতিমধ্যে দেরাদুনের পুলিশ সুপার (ট্রাফিক) ধীরেন্দ্র গুঞ্জয়াল পুলিশ প্রশাসনকে উচ্চপদাধিকারীদের নির্দেশ অনুযায়ী ব়্যালির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেছেন।

[জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র জয়পুর, জারি কারফিউ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.