Air India

যাত্রী দুর্ভোগে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া, রাশিয়া থেকে বিকল্প বিমান উড়ল আমেরিকার উদ্দেশে

ফেরানো হবে টিকিটের মূল্য, ঘোষণা বিমান সংস্থার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৩, ১৬:২৬

options
link
যাত্রী দুর্ভোগে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া, রাশিয়া থেকে বিকল্প বিমান উড়ল আমেরিকার উদ্দেশে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬ ঘণ্টা পর এয়ার ইন্ডিয়া (Air India) ‘নাটকে’র অবসান। বিকল্প বিমানে আমেরিকার (America) উদ্দেশে রওনা দিলেন রাশিয়ায় আটকে পড়া ২১৬ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে টুইট করে একথা জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে। পাশাপাশি বিমান সংস্থার তরফে ইঞ্জিন বিগড়ে যাওয়ায় যে দুর্ভোগ হয়েছে যাত্রীদের, তার জন্য জন্য ক্ষমা চাওয়া হয়েছে।

Advertisement

গত সোমবার দিল্লি (Delhi) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এআই১৭৩-এ উড়ানটি। বিমানে ছিলেন ২১৬ জন যাত্রী। এছাড়াও পাইলট, কো-পাইলট-সহ বিমানকর্মী ছিলেন ১৬ জন। মাঝ আকাশে আচমকাই ‘ফ্লাইট ইঞ্জিনে’ (Flight Engine) গোলোযোগ ধরা পড়ে। বিপদ বুঝে বিন্দুমাত্র ঝুঁকি নেননি পাইলট। আমেরিকার শহর সান ফ্রান্সিসকোর বদলে নিকটবর্তী রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে উড়ানের সমস্যার কথা জানান। অনুমতিক্রমে মাগাদন বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ক্রিকেট খেলা নিয়ে বচসায় মাথায় ব্যাটের বাড়ি, তেরোর কিশোরের হাতে খুন ১২ বছরের কিশোর!]

এরপর বিকল্প উড়ানের ব্যবস্থা হওয়া অবধি মাগাদনেই থাকার ব্যবস্থা হয় যাত্রীদের। সেখানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ওঠে। যাত্রীদের ভাগাভাগি করে স্থানীয় স্কুল এবং কলেজ থাকার ব্যবস্থা করে মাগাদন প্রশাসন। এর মধ্যে একটি স্কুলে ২০ জন যাত্রীকে একটি ঘরে থাকতে দেওয়া হয় বলে অভিযোগ। শোয়ার ব্যবস্থা হয় মেঝেতে তোশক পেতে। ভাষা সমস্যাও অস্বস্তিতে ফেলে যাত্রীদের। গগন নামের এক যাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, স্থানীয় আমিষ খাবার মুখে তুলতে পারছিলেন না। যাবতীয় লাগেজ এয়ারপোর্টে থাকায় প্রবীণ ব্যক্তিরা ওষুধটুকু খেতে পারেননি। শৌচালয়ের অবস্থাও ছিল অতি খারাপ। সব মিলিয়ে যাত্রীদের অভিযোগে মুখ পুড়েছিল বিমান সংস্থার।

Advertisement

[আরও পড়ুন: কেরলে ঢুকল বর্ষা, আরব সাগরে ঘনীভূত ‘বিপর্যয়’, বাংলার ভাগ্যে কী?]

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে যাত্রী দুর্ভোগের জন্য ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং অফিসার রাজেশ ডোগরা বলেন, “সান ফ্রান্সিকোতে পৌঁছাতে দীর্ঘ বিলম্বের জন্য আপনাদের কাছে বিনীত ভাবে ক্ষমা চাইছি। আপনাদের (যাত্রী) নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে সব সময়।” এই সঙ্গে জানান, ভোগান্তির দায় নিয়ে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। ভবিষ্যতে এয়ার ইন্ডিয়ায় ভ্রমণের জন্য ছাড়-সহ একটি ভাউচারও প্রদান করা হবে। ডোগরার বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা অতীত পরিবর্তন করতে পারব না। অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক ভাবে দুঃখপ্রকাশ করছি।” এদিনই বিকল্প বিমানে ২১৬ জন যাত্রী সান ফ্রান্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.