সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া। তার জেরে মাঠেই ১২ বছরের কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহত কিশোরকে জেলা হাসপাতালে ভরতি করা হয়। যদিও বাঁচানো যায়নি। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কিশোর। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় মহারাষ্ট্রের (Maharashtra) চন্দ্রপুর জেলার চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ জুন খেলার মাঠে বচসা বাধে দুই কিশোরের মধ্যে। মেজাজ হারিয়ে বারো বছরের কিশোরকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করে তেরো বছরের কিশোর। মাথায় ব্যাট দিয়ে আঘাত করতেই জ্ঞান হারায় বয়সে এক বছরের ছোট কিশোর। তাকে জেলা হাসপাতালে ভরতি করা হয়। যদিও একদিন পর ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত কিশোরের।
[আরও পড়ুন: কেরলে ঢুকল বর্ষা, আরব সাগরে ঘনীভূত ‘বিপর্যয়’, বাংলার ভাগ্যে কী?]
শুরুতে পরিবারের তরফে পুলিশ অভিযোগ জানানো হয়নি। এমনকী শেষকৃত্য সেরে ফেলা হয়। যদিও এরপর পুলিশে অভিযোগ জানান মৃত কিশোরের মা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কবর খুঁড়ে বার করা হয় কিশোরের দেহ। ময়নাতদন্ত করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত কিশোরকে পাকড়াও করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই বাড়িছাড়া সে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
[আরও পড়ুন: ১০ জুলাই পর্যন্ত সরকারি ফ্যাক্ট চেকিং নয়, কমেডিয়ান কুণাল কামরার আবেদনে সিদ্ধান্ত হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ