৫৯০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সোমবার হরিয়ানার বিদ্যুৎ দপ্তরের অন্যতম কর্তা অমিত দেওয়ানকে বরখাস্ত করল রাজ্য সরকার। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মাধ্যমে তহবিল আত্মসাৎ-এর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ১৮ মার্চ রাজ্য ভিজিল্যান্স ও দুর্নীতি দমন শাখা দেওয়ানকে গ্রেপ্তার করেছিল। এবার পদ খোয়ালেন তিনি।
হরিয়ানা পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডের আর্থিক বিভাগের শীর্ষ (সিএফও) পদে ছিলেন অমিত দেওয়ান। আর্থিক দুর্নীতির অভিযোগে ১ মে-তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করার নির্দেশিকা জারি করে। রাজ্য ভিজিল্যান্স ও দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা জানাচ্ছেন, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ও এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মাধ্যমে ভুয়ো লেনদেন করেন অমিত। ভুয়া প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তরের মাধ্যমে ৫৯০ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি।
হরিয়ানার বিদ্যুৎ দপ্তরের দুর্নীতিতে অমিত দেওয়ানকে নিয়ে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিল্যান্স এবং পুলিশের দুর্নীতি দমন শাখা। গ্রেপ্তারির পরেই বিদ্যুৎ দপ্তরের কর্তাকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। এবার তাঁকে বরখাস্ত করা হল।
সর্বশেষ খবর
-
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা
-
বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের