Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Tamil Nadu Election Results 2026

২ প্রভাবশালীকে হেলায় হারালেন অটোচালক! তামিলভূমে নজির ‘আনকোরা’ টিভিকে প্রার্থীর

নির্বাচনের শুরু থেকে এই কেন্দ্রে বিশেষজ্ঞদের নজর ছিল ডিএমকে ও এআইডিএমকের দুই হেভিওয়েট প্রার্থীর দিকে। এআইডিএমকের প্রার্থী ছিলেন র‍য়াপুরমের পাঁচবারের বিধায়ক অত্যন্ত প্রভাবশালী নেতা ডি জয়াকুমার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:১৬

options
link
২ প্রভাবশালীকে হেলায় হারালেন অটোচালক! তামিলভূমে নজির ‘আনকোরা’ টিভিকে প্রার্থীর zoom
Advertisement

তামিলভূমে টিভিকে ম্যাজিক। ডিএমকে, এআইডিএমকের মতো শীর্ষ দলগুলিকে ফুৎকারে উড়িয়ে ১০৮ আসনে এগিয়ে সরকার গড়ার পথে থালাইভা বিজয়। প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে টিভিকের বিরাট জয়ের পর নজরে বেশকিছু আনকোরা প্রার্থী। যার মধ্যে উল্লেখযোগ্য র‍য়াপুরম কেন্দ্রের কে বিজয় ধামু। ডিএমকে ও এআইডিএমকের হেভিওয়েটদের হারিয়ে এই কেন্দ্রে ৫৫০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছেন পেশায় অটোচালক এই প্রার্থী। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে তিনি হারিয়েছেন ১৪০০০-এর বেশি ভোটে।

নির্বাচনের (Tamil Nadu Election Results 2026) শুরু থেকে এই কেন্দ্রে বিশেষজ্ঞদের নজর ছিল ডিএমকে ও এআইডিএমকের দুই হেভিওয়েট প্রার্থীর দিকে। এআইডিএমকের প্রার্থী ছিলেন র‍য়াপুরমের পাঁচবারের বিধায়ক অত্যন্ত প্রভাবশালী নেতা ডি জয়াকুমার। এবং ডিএমকের প্রার্থী ছিলেন প্রয়াত মন্ত্রী রহমান খানের পুত্র সুবায়ের খান। ৪৪৮৪২ ভোট পেয়ে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে, মাত্র ১৮ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে গতবারের বিধায়ক জয়াকুমারের।

Advertisement

ডিএমকে ও এআইডিএমকের হেভিওয়েটদের হারিয়ে এই কেন্দ্রে ৫৫০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছেন পেশায় অটোচালক প্রার্থী কে বিজয় ধামু।

নির্বাচনে বিপুল জয়ের পর যারপরনাই খুশি থালাইভা বিজয়ের ফ্যান ধামু। বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে অভিনেতার ফ্যান ক্লাবের সদস্য ছিলেন তিনি। প্রভাবশালীদের ভিড়ে সাধারণ মানুষের পরিচয়ে এবারের ভোটে নেমেছিলেন ধামু। আর সেই পথেই আসে সাফল্য। তাঁর জয়ের পর একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে, বিজয় ধামুকে আলিঙ্গন করছেন টিভিকে প্রধান বিজয়। ধামুর চোখের কোনায় কিচকিচ করছে জলের ফোঁটা।

উল্লেখ্য, শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে এগিয়ে রয়েছে ১০৯টি আসনে। ইতিমধ্যে ২২টি আসনে জয় নিশ্চিত করেছে তারা। অন্যদিকে ৬০ আসনে এগিয়ে ডিএমকে, এআইডিএমকে এগিয়ে ৪৪ আসনে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.