Pune

শর্টস পরে ‘মারাঠা’ ঐতিহ্যের দুর্গে! নাবালিকাকে বেধড়ক মার, আক্রান্ত পরিবারও

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সিংহগড় দুর্গে ঘুরতে গিয়েছিল এক পরিবার। আচমকা তাদের উপর চড়াও হন একদল যুবক। অভিযোগ, পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য ৮ বছরের এক বালিকার পোশাক-পরিচ্ছদ নিয়ে প্রশ্ন তোলেন ওই তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৩৯

options
link
শর্টস পরে ‘মারাঠা’ ঐতিহ্যের দুর্গে! নাবালিকাকে বেধড়ক মার, আক্রান্ত পরিবারও
ছবি: সংগৃহীত।

‘মারাঠা’ ঐতিহ্যের দুর্গে শর্টস পরে প্রবেশের ‘অপরাধ’। এক নাবালিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছে গোটা পরিবারও। গত রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুণেতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সিংহগড় দুর্গে ঘুরতে গিয়েছিল এক পরিবার। আচমকা তাদের উপর চড়াও হন একদল যুবক। অভিযোগ, পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য ৮ বছরের এক বালিকার পোশাক-পরিচ্ছদ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কেন নাবালিকা শর্টস পড়েছে? তা নিয়ে সরব হয় যুবকরা। এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, নাবালিকা এবং অন্যান্যদের বেধড়ক মারধক করেন অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দু’ঘণ্টা ধরে চরম নির্যাতন চলে গোটা পরিবারটির উপর। সেখানে ছিলেন অনেক মহিলাও। এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় যে, প্রাণ বাঁচাতে অন্যান্য পর্যটকরা ছুটে সেখান থেকে পালান।

Advertisement

পরিবারের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্ত শুরু করে হাভেলি থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ন’জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। সূত্রের দাবি, হামলাকারীরা ওই দুর্গের ‘কনজারভেশন সোসাইটি’-র সদস্য। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.