Trai

ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি

ট্রাইয়ের লক্ষ্য হল, প্রথাগত কেবল বা ডিটিএইচ এবং ইন্টারনেট টিভির নিয়ম এক করা হোক। এর ফলে এই সমস্ত ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে যার জেরে বন্ধ হবে অশ্লীল কনটেন্ট। গ্রাহকরা মার্জিত ভালো কনটেন্ট দেখতে পাবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৮:৪৮

options
link
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর।

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ইন্টারনেট টিভি বা ওটিটি এবং ফাস্ট টিভি প্ল্যাটফর্মগুলির জন্য নয়া নীতির পরিকল্পনা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI)। ক্যাবল ও ডিটিএইচ পরিষেবার সঙ্গে সমতা আনতে এই পদক্ষেপের পরিকল্পনা ট্রাই-এর। সরকারের এই উদ্যোগের বিরোধিতায় সরব হয়েছে ওটিটি বা ফাস্ট টিভি সংস্থাগুলি।

Advertisement

বর্তমানে ওটিটি বা ফাস্ট টিভি পরিচালনার ক্ষেত্রে কোনও লাইসেন্সের প্রয়োজন পড়ে না। এই ধরনের পরিষেবাগুলো তথ্য প্রযুক্তি (আইটি) আইন, ২০২১-এর অধীনে পরিচালিত হয়। এই নিয়মে বদল আনতে গত এপ্রিলে এই বিষয়ে পরামর্শ চেয়েছিল ট্রাই। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিনিয়ার টেলিভিশন ডিস্ট্রিবিউশন (ALTD) পরিষেবা এবং ফ্রি অ্যাড-সাপোর্টেড স্ট্রিমিং টেলিভিশন (FAST) প্ল্যাটফর্মগুলোকে কীভাবে সংজ্ঞায়িত ও নিয়ন্ত্রণ করা উচিত, সে বিষয়ে সংস্থাগুলির মতামত চাওয়া হয়। এখানে ‘ALTD’ শব্দটি এই সংক্রান্ত বৃহত্তর অর্থে ব্যবহার করা হয়েছে। যা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত টেলিভিশন চ্যানেল, অ্যাপ এবং ওয়েবসাইটগুলি এর অধীন।

Advertisement

ট্রাই-এর পদক্ষেপের পালটা সতর্ক করেছে ‘ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (IAMAI)। তাদের বক্তব্য, এই উদ্যোগ সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ভিডিও এবং ভিডিও-র মাধ্যমে সংবাদ পরিবেশন করা ওয়েবসাইটগুলিকে একটি নির্ধারিত লাইসেন্সের কাঠামোয় আনতে পারে। IAMAI-এর কথায়, “এক্ষেত্রে টেলিযোগাযগ বা সম্প্রচার পরিষেবা প্রদানকারী হিসাবে নিয়ন্ত্রণ করার কোনও আইনি ভিত্তি থাকবে না। এবং এটি সবকটি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনকে একটি সম্প্রচার পরিষেবা হিসাবে নিয়ন্ত্রণের পথ খুলে দেবে।”

Advertisement

তবে ট্রাইয়ের লক্ষ্য হল, প্রথাগত কেবল বা ডিটিএইচ এবং ইন্টারনেট টিভির নিয়ম এক করা হোক। এর ফলে এই সমস্ত ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে যার জেরে বন্ধ হবে অশ্লীল কনটেন্ট। গ্রাহকরা মার্জিত ভালো কনটেন্ট দেখতে পাবেন। পাশাপাশি সাবস্ক্রিপশন ও গোপনিয়তা সুরক্ষা নিয়েও স্পষ্ট নীতিমালা তৈরি করতে চায় সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.