Uttar Pradesh

মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! চাষের জমিতে জরুরি অবতরণ বিমানের, কপালজোরে রক্ষা

ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তবে রানওয়েতে ফিরে আসার মতো সুযোগ পায়নি বিমানটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৭:২৫

options
link
মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! চাষের জমিতে জরুরি অবতরণ বিমানের, কপালজোরে রক্ষা
জরুরি অবতরণের পর মাঠের মধ্যে বিমান।

ফের আকাশপথে বিপর্যয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পেল বিমান। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে চাষের জমিতে জরুরি অবতরণ করল প্রশিক্ষণ বিমান। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ঘটনায় বিমানটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হলেও পাইলট রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০ টা নাগাদ উত্তরপ্রদেশের ধনিপুর বিমানবন্দর থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল পাওনিয়র অ্যাভিয়েশন সংস্থার এক প্রশিক্ষন বিমান। তবে আকাশে ওড়ার অল্প সময়েই কয়েকশো ফুট উপরে ওঠে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তবে রানওয়েতে ফিরে আসার মতো সুযোগ পায়নি বিমানটি। গুরুতর এই পরিস্থিতিতে জনবহুল এলাকা এড়িয়ে অবতরণের জন্য একটি চাষের জমি বেছে নেন পাইলট।

Advertisement

প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে এসেছে। জরুরি অবতরণের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এদিকে হঠাৎ গ্রামের মধ্যে বিমান অবতরণের ঘটনায় ভিড় জমান স্থানীয়রা। বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় থানা ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার করেন পাইলটদের। বিমানবন্দরের পরিচালক সত্যব্রত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে এসেছে। জরুরি অবতরণের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

Advertisement

সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞদের একটি কারিগরি দল বিমানটির ব্ল্যাক বক্স এবং ইঞ্জিনের যন্ত্রাংশ পরীক্ষা করবে। জরুরি অবতরণের পর বিমানে দুই পাইলটই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.