মোজা থেকে চরম দুর্গন্ধ, বেড়ানো ভুলে হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা

থানা-পুলিশ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৫:০৩

options
link
মোজা থেকে চরম দুর্গন্ধ, বেড়ানো ভুলে হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোজায় ঘামের দুর্গন্ধ অনেকের কাছে মাথাব্যথার বিষয়। যদি আপনি বাসে উঠে দেখেন সহযাত্রীর পদযুগল থেকে কটূ গন্ধ বেরোচ্ছে অথচ তাঁর কোনও ভ্রূক্ষেপ নেই তাহলে বিরক্তি বাড়বেই। উত্তর ভারতে পর্যটকদের বাসে এমনই ঘটল। বেড়ানো, তীর্থের পুণ্যি ভুলে মোজা নিয়ে কার্যত চুলোচুলিতে ব্যস্ত থাকলেন যাত্রীরা।

Advertisement

[বহুদিন পর ভারতীয় রেলে বড় মাপের নিয়োগ, শূন্যপদ কত জানেন?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশ কুমার। তিনি বিহারের বাসিন্দা। প্রকাশ ধরমশালা থেকে ভলভো বাসে চেপে প্রকাশ দিল্লি যাচ্ছিলেন। কিন্তু বাসে ওঠার পর থেকে তাঁর দিকে বেশ কিছু লোক সন্দেহজনভাবে তাকাতে থাকে। সহযাত্রীদের চোখ-মুখ বুঝিয়ে দিয়েছিল কিছু একটা গণ্ডগোল হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা টের যান প্রকাশের পা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ততক্ষণে মোজার কটূ গন্ধের ঠেলায় আরামদায়ক বাসযাত্রা মাথায় উঠেছে। এই নিয়ে প্রকাশের সঙ্গে অন্য যাত্রীদের কথা কাটাকাটি হয়। কেউ কেউ প্রকাশকে পরামর্শ দেন, হয় জুতো ব্যাগে ভরুন, না হলে জুতো বাইরে ফেলে দিন। কেউ একধাপ এগিয়ে বাস থেকে নেমে যাওয়ার নিদান দেন। সম্মিলিত প্রতিবাদ অবশ্য পাত্তা দেননি ওই যুবক। তার ফলে গণ্ডগোল আরও বাড়ে। বিষয়টি প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়।

Advertisement

[দম্পতির ব্যাগে মিলল ২০০টি জ্যান্ত আরশোলা, তাজ্জব বিমানবন্দরের কর্মীরা]

গত ২৭ নভেম্বর এই ঘটনা ঘটে। এক যাত্রীর মোজার দুর্গন্ধ নিয়ে বাকি যাত্রীদের বচসায় শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হন বাসের চালক ও কন্ডাক্টর। অন্তত তিনবার বাসটি থামাতে হয়। চালক ও কন্ডাক্টর প্রকাশকে বোঝাতে থাকেন, মোজা জোড়া খুলতে অনুরোধ করেন। কিন্তু ওই যুবক সহজে মচকাননি। প্রকাশ নাছোড় মনোভাব দেখালেও সহজে হাল ছাড়েননি অন্য যাত্রীরা। শেষ পর্যন্ত যাত্রীদের চেঁচামেচিতে জুতো-মোজা খুলতে বাধ্য হন প্রকাশ। তারা চালককে বাস থানায় নিয়ে যেতে বাধ্য করান। হিমাচলপ্রদেশের উনা জেলার একটি থানায় বাসটি নিয়ে যাওয়া হয়। স্থানীয় ভারোয়া থানায় সহযাত্রীরা প্রকাশের বিরুদ্ধে এফআইআর করেন। ভারতীয় দণ্ডবিধির ১০৭/৫১ ধারায় প্রকাশের নামে মামলা রুজু করা হয়। প্রকাশও পালটা অভিযোগ দায়ের করেন। সহযাত্রীদের বাধা দেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রকাশকে অবশ্য আটক করা হয়েছিল। থানাতেও প্রকাশ হম্বিতম্বি করেছিলেন। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রকাশের দাবি তাঁর মোজা থেকে দুর্গন্ত বেরোচ্ছিল না। স্রেফ সন্দেহের বশে সহযাত্রীরা তাঁর উপর চড়াও হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.