সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিকারের ভারতীয় হলে পাকিস্তানকে বয়কট করা উচিত৷ প্রতিবেশী দেশের প্রতি শুধুমাত্র রাগ নামক অনুভূতি রাখা উচিত৷ মঙ্গলবার এই মন্তব্য করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷
[রাজ্যে বিষমদের বলি ৮, অসুস্থ আরও ৬]
সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এমনিতেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷ কাশ্মীর নিয়েও দুই তরজা অব্যাহত৷ এর মধ্যে ক’দিন আগেই করাচিতে দুই ভারতীয় মৌলবীর নিখোঁজ নিয়ে তোলপাড় ওঠে৷ ধর্মীয় কারণে পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে যান দিল্লির হজরত নিজামউদ্দিন দরগার প্রধান ইমাম সইদ আসিফ আলি নিজামি (৮০) এবং তাঁর ভাইপো নাজিম নিজামি (৬০)৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পরিস্থিতি সামাল দেন৷ মূলত তাঁর উদ্যোগেই ফিরে আসেন দুই মৌলবী৷ আসার পর তাঁরা জানান, চর সন্দেহে তাঁদের জেরা করেছিল পাক গোয়েন্দারা৷
[পাকিস্তানে অত্যাচারিত ভারতীয় মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সুষমা স্বরাজ]
সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সঞ্জয় রাউত জানান, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখার প্রয়োজন নেই৷ সেই দেশের যাওয়ারই বা কী প্রয়োজন? প্রকৃত ভারতীয় হলে পাকিস্তানের প্রতি শুধুমাত্র রাগ থাকা উচিত বলেই মনে করেন তিনি৷
[‘মেগা ড্যাম’ প্রকল্পে আতঙ্কিত পাকিস্তান এবার দিল্লির দরবারে]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের