Tamil Nadu

সরকারি হাসপাতালে সন্তান হলেই সোনার আংটি! বড় ঘোষণা বিজয় সরকারের

আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিজয় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করবেন। তবে এটি গত ২২ জুন (মুখ্যমন্ত্রীর জন্মদিন) থেকে পূর্ববর্তী সময়কাল ধরে কার্যকর হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১০:৫০

options
link
সরকারি হাসপাতালে সন্তান হলেই সোনার আংটি! বড় ঘোষণা বিজয় সরকারের
প্রতীকী ছবি।

তামিলনাড়ুর সংস্কৃতিতে নবজাতকের আগমনে মামার বাড়ি থেকে উপহার (থাইমামান সির) দেওয়ার একটি ঐতিহ্যবাহী রেওয়াজ রয়েছে। এবার সেই আবেগকে সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি নবজাতকের ‘মামার বাড়ি’র ভূমিকা নিতে চলেছে স্বয়ং সরকার। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতি শিশুকে দেওয়া হবে ১ গ্রামের একটি সোনার আংটি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৩,৬০০ টাকা। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ বা ‘সোনার আংটি প্রকল্প’ চালু করা হচ্ছে।

Advertisement

আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিজয় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করবেন। তবে এটি গত ২২ জুন (মুখ্যমন্ত্রীর জন্মদিন) থেকে পূর্ববর্তী সময়কাল ধরে কার্যকর হবে। এই নতুন উদ্যোগের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কারা পাবেন এই সুবিধা? তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্তান প্রসব করা সমস্ত মায়েরা এই সুবিধা পাবেন। কোনও লিঙ্গবৈষম্য ছাড়াই ছেলে ও মেয়ে উভয় সন্তান এই ‘উপহার’ পাবে। এমনকী সন্তান জন্মক্রমের উপর কোনও বিধিনিষেধ নেই, অর্থাৎ প্রথম বা পরবর্তী সব সন্তানের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। সুবিধাভোগীদের তামিলনাড়ুর বাসিন্দা হিসাবে প্রমাণপত্র জমা দিতে হবে। এর জন্য রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ড, শ্রম কল্যাণ বোর্ডের আইডি, পোস্ট অফিসের ঠিকানার প্রমাণপত্র বা নেটিভিটি সার্টিফিকেট ব্যবহার করা যাবে বলে সরকারি সূত্রের খবর।

Advertisement

কেন এই উদ্যোগ? সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লাখ সন্তান জন্মায়, যার মধ্যে প্রায় ৫৩ শতাংশ (৪.২ লাখ) প্রসব হয় সরকারি হাসপাতালে। যেখানে বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের গড় খরচ প্রায় ৬৩,৪৭৩ টাকা, সেখানে সরকারি হাসপাতালে এই খরচ মাত্র ১,৩৬৪ টাকা।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনা উপহার তামিল সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই উপহার একদিকে যেমন মাতৃত্বের এই সময়কে সম্মানিত করবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন