১০ বছরের বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৪৩ বছরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগামি (টিভিকে)-র (TVK) এক নেতা। তাঁর নাম দীনেশ। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে মাইলাপোরের বাসিন্দা ওই বালিকা কাসিমেদু সিঙ্গারাভেলান নগরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে বাড়ির বাইরের একটি ছোট মাঠে সে খেলছিল। ওই বাড়ির পাশেই থাকতেন দীনেশ। অভিযোগ, ওই যুবক বালিকাকে নিজের বাড়িতে নিয়ে যান। তারপর সেখানেই তাকে যৌন নিগ্রহ করেন। এখানেই শেষ নয়, ঘটনাটি কাউকে জানালে বালিকাকে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে দীনেশের বিরুদ্ধে। কিন্তু বাড়ি গিয়ে বালিকা সমস্ত কথা তার মা-বাবাকে জানিয়ে দেয়। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হয়।
বালিকা এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামালাও রুজু করা হয়। কিন্তু দীনেশ ভোট গণনা কেন্দ্রে থাকায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। দীনেশকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?