Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Himanta Biswa Sarma

মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন হিমন্ত, অসমের নতুন নেতা কে? ১২ মে শপথগ্রহণে থাকছেন মোদি!

চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে আসার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এর পরেই বিধায়কদের বৈঠকে অসমের নতুন নেতা বাছা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২০:০৩

options
link
মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন হিমন্ত, অসমের নতুন নেতা কে? ১২ মে শপথগ্রহণে থাকছেন মোদি! zoom
তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী থাকছেন হিমন্তই।
Advertisement

আনুষ্ঠানিক ভাবে বুধবার পদত্যাগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। উল্লেখ্য, অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে জয়ী হয়েছে এনডিএ জোট। ফলে নতুন সরকার গঠন করবে বিজেপিই। ১২ মে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অবস্থায় নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যপালের অনুরোধে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী থাকছেন হিমন্তই।

চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় নেতৃত্বের। এর পরেই বিধায়কদের বৈঠকে অসমের নতুন নেতা বাছা হবে। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় দফায় হিমন্ত বিশ্ব শর্মাই অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ১২ মে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যপালকে পদত্যাগপত্র দেওয়ার পর হিমন্ত জানান, তাঁর এবং মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। যদিও তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে কাজে চালিয়ে যেতে বলেছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, ১২৬ আসনের অসম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝুলিতে গিয়েছে ১০২টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জিতেছে ২২টি আসনে। প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ দু’টি আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জালুকবাড়ি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্য দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ যোরহাট আসনে পরস্ত হয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.