Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Offbeat

স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র

ঘুমের ঘোরে এই খাকি পোশাকের আনাগোনা মোটেই হুটহাট নয়। স্বপ্নশাস্ত্র বলছে, আপনার মনের অবচেতন অলিন্দে জমে থাকা ক্ষোভ, ভয় আর নিয়মের রাশ— সবকিছুরই খবর রাখে আপনার স্বপ্ন। ঠিক কী বার্তা বয়ে আনে খাকি পোশাক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৬:০৯

options
link
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র zoom
ঠিক কী বার্তা বয়ে আনে খাকি পোশাক?
Advertisement

লেখকের ডায়েরি। আর মনোবিদের চেম্বার। দুই জায়গাতেই একটা জিনিস বড্ড কমন। তা হল রাতের রূপকথা। বালিশে মাথা রাখলেই মনের আনাচে-কানাচে জড়ো হয়ে তৈরি হয় নানা নাটক। খুলে যায় স্বপ্নের থলে। আর এই স্বপ্নের মধ্যে হঠাৎ যদি বাঁশি বাজিয়ে, লালবাতি জ্বালিয়ে ঢুকে পড়ে পুলিশ? ব্যস, অমনি চমকে ঘুম ভেঙে যায়। শুরু হয় বুক ঢিপঢিপ! তবে শুনলে অবাক হবেন, ঘুমের ঘোরে এই খাকি পোশাকের আনাগোনা কিন্তু মোটেই হুটহাট নয়। স্বপ্নশাস্ত্র বলছে, আপনার মনের অবচেতন অলিন্দে জমে থাকা ক্ষোভ, ভয় আর নিয়মের রাশ— সবকিছুরই খবর রাখে আপনার স্বপ্ন।

Offbeat: Meaning of Seeing Police in Dreams Explained Clearly
ছবি: সংগৃহীত

ঠিক কী কী বার্তা বয়ে আনে খাকি পোশাক?
(১) স্বপ্নে বারবার খাকি পোশাক দেখলে কিন্তু একটু চোখ-কান খোলা রাখতে হবে। সামনে হয়তো আইনি ঝঞ্ঝাট বা জটিল কোনও সমস্যা অপেক্ষা করছে। তাই কাজের নথিপত্র এখনই গুছিয়ে রাখা ভালো।

Advertisement

(২) স্বপ্নে যদি দেখেন নিজের ড্রয়িংরুমে পুলিশ এসে হাজির, তবে তা কিন্তু অমঙ্গলজনক খবরের ইঙ্গিত। পরিবারে হঠাৎ কোনও শারীরিক অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত মানসিক চাপ ডেকে আনতে পারে এমন পরিস্থিতি। পরিবারের প্রতি বাড়তি নজর দিন।

(৩) স্বপ্নে পুলিশের সঙ্গে তর্ক বা কথা বলছেন? এটি মূলত অবচেতন মনের অস্থিরতা প্রকাশ করে। সিদ্ধান্তহীনতা, মানসিক দ্বিধা এবং উদ্বেগের কালো মেঘ জমা হলে মন এমন ছবি আঁকে। প্রিয়জনের সঙ্গে মনের কথা ভাগ করাই এর সেরা সমাধান।

(৪) স্বপ্নে যদি দেখেন পুলিশ আপনার পিছু নিয়েছে, তবে বুঝতে হবে সামনে কঠিন চ্যালেঞ্জের দিন আসছে। হঠাৎ নেওয়া কোনও ভুল সিদ্ধান্ত বড় বিপদে ফেলতে পারে, তাই প্রতি পদক্ষেপে এখন ভেবেচিন্তে পা ফেলা দরকার।

(৫) তবে সব খবরই কিন্তু খারাপ নয়! যদি দেখেন পুলিশকে বোকা বানিয়ে চম্পট দিতে পেরেছেন, তবে তা দারুণ শুভ সংকেত। আটকে থাকা কাজ যেমন ঝটপট মিটে যাবে, তেমনই আর্থিক ক্ষতি থেকেও রেহাই মিলবে দ্রুত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.