Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Durgapur

গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক

ঘটনার পর নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবারের সদস্যরা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৬:১৫

link
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৬:১৫

options
link
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

বিশেষ চাহিদাসম্পন্ন ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ উঠল পুলকার চালকদের বিরুদ্ধে। বাধা দেওয়ায় প্রবল মারধর করা হয় তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে। ঘটনার পর নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবারের সদস্যরা।

নিউটাউনশিপ থানা এলাকার একটি বেসরকারি স্কুলে পড়ে নির্যাতিত ছাত্র। পুলকারে করে স্কুলে যাতায়াত করে সে। পরিবারের অভিযোগ, লাগাতার ছেলের গাল টিপতেন পুলকারের দুই চালক। বারবার বারণ করা হলেও কথা শোনেননি তাঁরা। ছাত্রের বাবা-মা-ও অভিযুক্তদের এসব কাজ করতে নিষেধ করেছিলেন। চলতি মাসের ১ তারিখ ফের ওই ছাত্রকে যৌন হেনস্তার চেষ্টা করা হলে সে এক অভিযুক্তের হাতে কামড়ে দেয়। এরপরই দু’জন মিলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও যৌন হেনস্তা করেন। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন অভিযুক্ত পুলকার চালকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগের তদন্ত ও সুবিচারের দাবিতে রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান ছাত্রের পরিবারের সদস্যরা। পরিবারের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন বিধায়ক। ঘটনা প্রসঙ্গে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নন। এই ঘটনায় কেউ ছাড় পাবেন না।” এদিকে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউনশিপ থানার পুলিশ। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.