সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাকা তল্লাশি চালানোর সময় চক্ষু চড়কগাছ পুলিশের! একটি গাড়ি থেকে উদ্ধার হল নগদ ১ কোটি ৯৭ লক্ষ টাকা। গাড়িতে থাকা দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের বুলধানা জেলা থেকে এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।
জানি গিয়েছে, মালকাপুর থানার ইনস্পেক্টর গণেশ গিরি খবর পান একটি আরটিকা গাড়ি করে বিপুল পরিমাণ নগদ টাকা পাচার করার জন্য নিয়ে যাওয়া হবে। সেই মতো গাড়িটি যে পথে যেতে পারে সেই সব জায়গায় নাকা তল্লাশি শুরু করা হয়। এরই মধ্যে সন্দেহভাজন গাড়িটি ওই এলাকায় পৌঁছতেই সেটিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই নগদ ১ কোটি ৯৭ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা দু’জনকে আটক করার পাশাপাশি গাড়ি ও টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকঘণ্টা ধরে ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পরও তারা টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে বাজেয়াপ্ত হওয়া টাকাগুলি আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়। এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ
-
১ কোটি পুরস্কার, প্রাক্তনদের মাসিক অনুদান! ক্রীড়ায় বাংলার উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের