সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্ধবী ‘আত্মঘাতী’ হয়েছেন। খবর পেয়ে নিজেকেও দুনিয়া থেকে সরিয়ে নিলেন তরুণী। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় হতবাক উত্তরপ্রদেশের বান্দার জারি গ্রামের বাসিন্দারা। দুজনের দেহ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জারি গ্রামের বছর উনিশের গায়েত্রী বর্মার আত্মহত্যার খবর আসে তাঁদের কাছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানোর সময় তাঁদের কাছে আরও একটি খবর আসে গায়েত্রীর কাছের বান্ধবী বছর আঠারোর পুষ্পাদেবী প্রজাপতি ‘আত্মহত্যা’ করেছেন।
বান্দার সার্কেল অফিসার রাজীব প্রতাপ জানান, কিছুদিন আগে গায়েত্রী তাঁর বাবা দেবরাজ বর্মার কাছে শীতের পোশাক কেনার আবদার করেন। কিন্তু সেই আবদার পূরণ করতে পারেননি বাবা। রাগে, অভিমানে ‘আত্মঘাতী’ হন গায়েত্রী। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এই ঘটনার মাঝেই তাঁর ঘনিষ্ঠ বান্ধবী পুষ্পাদেবীর আত্মহত্যার খবর আসে। ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কাছের বান্ধবী ‘আত্মঘাতী’ হয়েছেন এই খবর সহ্য করতে না পেরে তিনিও আত্মহত্যা করেছেন বলে অনুমান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বান্ধবী প্রায় সারা দিন একসঙ্গে কাটাতেন। হাতে একে অপরের নামের ট্যাটুও করিয়ে ছিলেন তাঁরা। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!