সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭ থেকে রেল বাজেট অস্তিত্ব হারিয়েছে। সাধারণ বাজেটই সব। অরুণ জেটলির চলতি বাজেটে নানা ক্ষেত্রে অনেক কথা বলা হলেও রেলের জন্য কী থাকে তা নিয়ে ছিল আগ্রহ। শেষ পর্যন্ত দেখা গেল নমো নমো করে রেলের অংশ ছুঁয়ে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কোনও নতুন ট্রেন বা ভাড়ার কথা নিয়ে একটি শব্দও নেই। তবে জেটলির বাজেটে গুরুত্ব পেয়েছে নিরাপত্তা।
[কেন্দ্রীয় বাজেট ২০১৮: সস্তা হচ্ছে কোন কোন জিনিস?]
রেকর্ড বরাদ্দ: কেন্দ্রীয় বাজেটের ভাগ থেকে রেল পেয়েছে ১.৪৮ লক্ষ কোটি টাকা। যা এবাযৎ কালের মধ্যে সবথেকে বেশি। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই বিপুল অর্থ কীভাবে কাজে লাগান তা দেখার।
যাত্রী সুরক্ষা ও নিরাপত্তায় জোর: রেলমন্ত্রকের বিরুদ্ধে যাত্রীদের চিরকালীন অভিযোগ নিরাপত্তা নিয়ে। গত এক বছরে ৩৫টি রেল দুর্ঘটনার জন্য সমালোচনার মুখে পড়েছে রেলমন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন এর থেকে শিক্ষা নিয়ে সুরক্ষায় নজর দিয়েছেন জেটলি। দেশের সব স্টেশন এবং ট্রেনে সিসিটিভি বসছে। পাশাপাশি স্বাচ্ছন্দ্যে নজর দেওয়া হয়েছে। থাকছে ওয়াইফাই-এর ব্যবস্থা। আগামী ২ বছরে দেশে আর কোনও প্রহরীহীন লেভেল ক্রসিং থাকবে না। ৪২৬৭ ক্রসিংয়ে রক্ষী নেওয়া হবে।
স্টেশনের ভোলবদল: দেশ জুড়ে ৬০০ স্টেশনের আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি যেসব স্টেশনে দৈনিক ২৫ হাজার যাত্রী যাতায়াত করেন সেখানে বসবে চলমান সিঁড়ি।
[কেন্দ্রীয় বাজেট ২০১৮: কোন কোন জিনিসের দাম বাড়ছে?]
নতুন লাইন এবং মেরামতি: এবার বাজেটে নতুন রেলপথ বসবে ৪ হাজার কিলোমিটার। প্রায় ৩৬ হাজার কিলোমিটার রেল ট্র্যাক মেরামতি করা হবে। পূর্ব রেলকে পুরোপুরি ব্রড গেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে বাংলার বিভিন্ন রেলপ্রকল্পগুলিতে যেখানে ন্যারো গেজ রয়েছে। রেল নেটওয়ার্ক বাড়াতে বৈদ্যুতিকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। ১২ হাজার ওয়াগন, ৫,১৬০টি কোচ এবং ৭০০ লোকোমেটিভ তৈরি হবে।
[কেন্দ্রীয় বাজেট ২০১৮: সত্যি কি দাম বাড়ছে স্মার্টফোনের?]
বাজেটে যেমন রেল ভাড়া বাড়ানোর কথা বলা হয়নি, তেমন নেই কোনও ট্রেনের ঘোষণা। তবে বড় গলা করে জেটলি অবশ্য সংসদে বলেছেন অত্যাধুনিক কিছু ট্রেন তৈরি হবে। সেই ট্রেন কোন রুটে বা কবে চলবে, তা নিয়ে অবশ্য কিছুই বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত বাজেটেও কার্যত চমকহীন রেল বাজেট দেখেছিল দেশবাসী। বিশেষজ্ঞদের একাংশের ধারণা একই রাস্তাতে হাঁটলেন জেটলি। নিট ফল, আরও একটি নিরুত্তাপ রেল বাজেট।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী