দেশের প্রতিটি জেলায় তৈরি হবে একটি করে গার্লস হস্টেল। রবিবারের বাজেট-বক্তৃতায় এমনই জানিয়েছেন নির্মলা। ঘটনাচক্রে, বর্তমানে দেশে জেলার সংখ্যা সাতশোরও বেশি। ফলে নির্মলার ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার প্রসারে জোয়ার আসবে বলেই অভিমত ওয়াকিবহাল মহলের। এর পাশাপাশি গ্রামীণ এবং উপজাতি অধ্যুষিত এলাকায় মেয়েদের উচ্চশিক্ষার পথও সুগম হবে বহুগুণ। এদিন নির্মলা আরও জানিয়েছেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি’ নির্মাণের কথা।
এই বিষয়ে আরও খবর
পাশাপাশি ঘোষণা করেছেন, দেশজুড়ে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ গড়ে তুলবে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, “দেশজুড়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় টাউনশিপ, গার্লস হস্টেল প্রভৃতি নির্মাণে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। প্রতিটি জেলায় তৈরি হবে একটি করে গার্লস হস্টেল।” নির্মলার যুক্তি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিকস) শুধু পুঁথিগত পড়াশোনার জন্যই নয়। ল্যাবরেটরি সংক্রান্ত কাজেও দীর্ঘ সময় লাগে। আর এ সবের জেরে ছাত্রীদের অনেক রকমের প্রতিকূলতার মুখে পড়তে হয়। তিনি বলেছেন, “এর সমাধানের জন্য উপযোগী হবে আমাদের প্রকল্প। প্রতিটি জেলায় একটি করে গার্লস হস্টেল তৈরি হবে অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোনমির প্রসারে যা কাজে আসবে।”
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এই হস্টেলগুলি তৈরি হলে ছাত্রীদের নিরাপত্তার সমস্যা মিটবে, পরিবহরণগত সমস্যারও সমাধান হবে। তাৎপর্যপূর্ণভাবে, নির্মলার সাম্প্রতিকতম বাজেট ভাষণে এবার দেশের শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠানসমূহ যেমন আইআইটি এবং আইআইএমগুলির জন্য কোনও উল্লেখ ছিল না। না ছিল এখানে বরাদ্দের ঘোষণা না প্রসারণের। শুধু তাই নয়, দেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থার শক্তি বাড়াতে অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেছেন তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ গড়ে তোলার কথা।
পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর অধীনে আরও একটি নতুন কেন্দ্রও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি ভেটেরিনারি কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিকস ল্যাব ইত্যাদির উন্নয়নেও এদিন একটি নতুন লোন লিঙ্কড ক্যাপিটাল সাবসিডি স্কিমের ঘোষণাও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সৌরভের পর এবার নয়া রিয়ালিটি শো রোহিতের, অবসর-জল্পনার মধ্যে কী বলতে চান হিটম্যান?
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের



