রবিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপরই বিরোধীদের একের পর এক সমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মুখ খুললেন সীতারমণ। বিরোধীদের একহাত নিয়ে তিনি সাফ জানালেন, বাজেট নিয়ে তিনি বিরোধী দলগুলির সঙ্গে বিতর্কে বসতে রাজি। তবে তা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে হতে হবে। মনগড়া তত্ত্বের উপর নয়।
এই বিষয়ে আরও খবর
এদিন বাজেট ঘোষণার পরই নির্মলার সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে তোপ দাগেন তিনি। শুধু তাই নয়, বড় বড় কথা বলেও, বাংলার জন্য কিছুই ঘোষণা করা হয়নি বলেও তোপ প্রশাসনিক প্রধানের। তাঁর কথায়, “বাংলা থেকে ভোট পাবে না জেনেই এহেন বঞ্চনা করা হয়েছে।” অন্যদিকে, নরেন্দ্র মোদি সরকারের এবারের বাজেটকে ‘অন্ধ বাজেট’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত।
এই পরিস্থিতিতে বিরোধীদের একের পর এক আক্রমণে মুখ খললেন নির্মলা। তিনি বলেন, “বাজেট নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে বিতর্কসভায় বসতে প্রস্তুত। কিন্তু তা তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে হতে হবে। কোনও মনগড়া তত্ত্বের উপর নয়।” তিনি আরও বলেন, “গ্রামীণ উন্নয়নে বরাদ্দ কমানো হয়নি, বরং তা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য সমাজে পিছিয়ে থাকা মানুষদের ক্ষমতায়ন নিশ্চিত করা।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?



