অ্যাম্বুল্যান্সে গেল মদ, রাশিয়ান সুন্দরীদের তালে নাচলেন ডাক্তাররা!

এ কেমন উচ্ছ্বাস? কাঠগড়ায় যোগী সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৯:৩৫

options
link
অ্যাম্বুল্যান্সে গেল মদ, রাশিয়ান সুন্দরীদের তালে নাচলেন ডাক্তাররা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা রঙের মারুতি সুজুকি। পেছনে বড় বড় লাল হরফে লেখা অ্যাম্বুল্যান্স। অথচ ভিতরে ঠাসা মদের পেটি। তারই মধ্যে আবার বসে রাশিয়ান বেলি ডান্সাররা। অসুস্থদের জন্য যে গাড়ি ব্যবহার হয় তা যাচ্ছে কোথায়? জানা গেল অ্যাম্বুল্যান্সের গন্তব্য সরকারি মেডিক্যাল কলেজের প্রাক্তনীদের অনুষ্ঠানে। বর্তমান, ভবিষ্যতের ডাক্তাররা এভাবেই মাতলেন সিলভার জুবিলি সেলিব্রেশনে। সরকারি মেডিক্যাল কলেজের অন্দর ভরে গেল মদের ফোয়ারায়। লাস্য নৃত্যে মঞ্চ মাতালেন রাশিয়ান সুন্দরীরা। ঘটনাটি ঘটেছে যোগীর উত্তরপ্রদেশেই।

Advertisement

[কাচের ওপারে কুলভূষণ, এটাই কি মানবিকতা? পাকিস্তানকে তোপ শহিদ পরিবারের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবরটি প্রকাশ্যে এসেছে। তিনটি ছবি আপলোড করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। একটিতে দেখা যাচ্ছে রোগী বহনের জন্য রাখা অ্যাম্বুল্যান্স বোঝাই করে পেটি পেটি মদ যাচ্ছে। যাতে রয়েছে ১০০ পাইপারসের বোতল। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মীরাটের লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ চত্বরে মঞ্চ মাতাচ্ছেন স্বল্পবসনা রাশিয়ান নৃত্যশিল্পীরা। তৃতীয় ছবিতে স্পষ্ট আসরে নেমে পড়েছেন প্রাক্তনীরাও। বর্তমানে যাঁরা নাকি দায়িত্বশীল ডাক্তার। বিভিন্ন পদে নিযুক্ত। চটুল গানে কোমর দোলাতে দেখা গেল তাঁদেরও।

Advertisement

 

[উপত্যকায় সেনার সাফল্য, পুলওয়ামায় নিকেশ কুখ্যাত জৈশ জঙ্গি নুরা ত্রালি]

বছরশেষে উৎসবে শামিল হয়েছেন অনেকেই। সবারই অধিকার রয়েছে একটু জীবনকে উপভোগ করার। কিন্তু তা বলে যে অ্যাম্বুল্যান্স রোগীদের জন্য রাখা তাতে উঠবে মদের বাক্স? আর কলেজ চত্বরে এভাবে স্বল্পবসনা হয়ে নাচবেন বেলি ডান্সাররা? এ কেমন উচ্ছ্বাস? এই প্রশ্নই উঠেছে চারদিকে। খবর চাউর হতেই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকারি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল। তবে কতদূর ফলপ্রসূ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে অনেকের। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার পরিচালনার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর রাজ্যের এই  ঘটনা বিরোধীদের হাতে সমালোচনার নয়া হাতিয়ার তুলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

[পরিষেবায় নজর রেলের, এবার আরএসি যাত্রীরা পাবেন বেডরোল]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.