তিন তালাক ইস্যুতে ফের মুসলিমদের তোপ যোগী আদিত্যনাথের

'অধিকারের লড়াইয়ে এগিয়ে আসুক মুসলিম মহিলারা।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১৪:৩৯

options
link
তিন তালাক ইস্যুতে ফের মুসলিমদের তোপ যোগী আদিত্যনাথের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অধিকারের লড়াইয়ে এগিয়ে আসুক মুসলিম মহিলারা।’ শনিবার এমনটাই আহ্বান জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সদ্য ক্ষমতায় ১০০ দিন পার করেছে যোগী সরকার। এরই মধ্যে গো-হত্যা বিরোধী অভিযান থেকে শুরু করে ‘ অ্যান্টি-রোমিও স্কোয়াড’ গড়ে প্রশংসা ও সমালোচনা দুটোই কুড়িয়েছেন যোগী। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিন তালাক প্রথার বিরুদ্ধে তোপ দেগেছেন আদিত্যনাথ। “তিন তালাক প্রথা একটি গভীর সামাজিক সমস্যা। এই সমস্যার সমাধানে মুসলিম সমাজের স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত।”, পরামর্শ যোগী আদিত্যনাথের। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সুপারিশ ইতিমধ্যেই রাজ্যে চালু হয়েছে। নয়া সরকারের ১০০ দিন পূর্তিতে দাবি মুখ্যমন্ত্রীর।

Advertisement

[‘টিভি সঞ্চালকের কটাক্ষের জবাবেই সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১০০ দিনে সরকারের সাফল্যের বিচার করা খুব কঠিন। তবে রাজ্যের উন্নতির স্বার্থে এই কত দিনেই যথেষ্ট ভাল কাজ করেছে সরকার, বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। পরিবারতন্ত্র ও স্বজনতোষণের মতো সামাজিক ব্যাধিকে চিরতরে রাজ্য থেকে মুছে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি। সরকারের কাজের ফিরিস্তি তুলে ধরে এদিন যোগী জানিয়েছেন, ইতিমধ্যে মহিলাদের সুরক্ষা দিতে রাজ্যে গড়ে তোলা হয়েছে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’। কৃষকদের প্রায় ২২ হাজার কোটি টাকার ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষকদের সাহায্য করতে কৃষিজাত দ্রব্য ক্রয় করছে রাজ্য। আদিত্যনাথের দাবি, ২০১৮ সালের মধ্যেই উত্তরপ্রদেশকে প্রকাশ্যে শৌচমুক্ত রাজ্য করে তোলা হবে।

Advertisement

[বিখ্যাত ‘রেড ফোর্ট ট্রায়াল’ উঠে এল সিনেমার পর্দায়, সংসদে হল ট্রেলার লঞ্চ]

সমাজবাদীদের উড়িয়ে উত্তরপ্রদেশে বিপুল জনসমর্থনে ক্ষমতায় এসেছিল যোগী সরকার। কোনও ভাবেই অরাজকতা সহ্য করা হবে না সাফ জানিয়ে দিয়েছিলেন আদিত্যনাথ। তারপরই বেআইনি কসাইখানার বিরুদ্ধে অভিযানের আদেশ দেন তিনি। মহিলাদের সুরক্ষার জন্য গড়ে তুলেন ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’। যদিও বিরোধীদের অভিযোগ, যোগীর আমলে গো-রক্ষকদের তাণ্ডবে নাজেহাল সংখ্যালঘুরা।

[ছুটির পর মহিলাকর্মীর নিরাপত্তার দায়িত্ব নেবে না অফিস, বিতর্কে সংস্থা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.