CM Yogi Adityanath

‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর

শনিবার গোন্ডায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন যোগী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “রাজ্যে ২০১৭ সালের আগে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না। সেই সময় ক্ষমতায় থাকা ব্যক্তিরা দাঙ্গাবাজ এবং অপরাধীদের কাছে মাথা নত করতেন।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২০:৩৫

options
link
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজস্ব চিত্র।

যাঁরা উৎসবের আমেজ নষ্ট করে, তাঁদের বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। শনিবার ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

শনিবার গোন্ডায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন যোগী (CM Yogi Adityanath)। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “রাজ্যে ২০১৭ সালের আগে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না। সেই সময় ক্ষমতায় থাকা ব্যক্তিরা দাঙ্গাবাজ এবং অপরাধীদের কাছে মাথা নত করতেন। রাজ্যজুড়ে প্রায়শই কারফিউ চলত। উৎসবের সময়ে বিবাদ শুরু হয়ে যেত। ২০১৫-১৬ সালে দুর্গাপূজার সময় গোন্ডায় দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল। মা দুর্গার প্রতিমা বিসর্জনে বাধা দেওয়া হয়েছিল। এমনকী রামলীলা অনুষ্ঠানেও বিঘ্ন ঘটেছিল।”

Advertisement

যোগী আরও বলেন, “এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ২০১৭ সালের আগের পরিস্থিতি রাজ্যে আর ফিরে আসবে না। এখন যদি কেউ উৎসবের আমেজ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তাঁর বর্তমান ও ভবিষ্যৎ উভয়ই ধ্বংস হয়ে যাবে।” তাঁর কথায়, “একটা সময় ছিল যখন গোন্ডার যুবকরা পরিচয় সংকটে ভুগত। রাজ্যে কোনও কর্মসংস্থানের সুযোগ ছিল না। তাঁরা যখন রাজ্যের বাইরে যেত, তখন অন্য রাজ্যের লোকেরা তাঁদের থেকে দূরত্ব বজায় রাখতেন। সন্দেহের চোখে দেখতেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছর এবং ডবল ইঞ্জিন সরকারের ৯ বছরের শাসনামলে গৃহীত উন্নয়নমূলক কাজ সেই ধারণাকে বদলে দিয়েছে।” 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.