সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পলাতক’ তকমা দিয়ে প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী জয়াপ্রদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আদালত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জয়ার বিরুদ্ধে রুজু হওয়া দুই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিল রামপুরের এক আদালত। ৬ মার্চের মধ্যে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা যাচ্ছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল জয়ার (Jaya Prada) বিরুদ্ধে। আর এই দুই মামলায় বিশেষ সাংসদ-বিধায়ক আদালত বার বার তাঁকে সমন পাঠালেও তিনি একবারও উপস্থিত হননি। অভিনেত্রীর বিরুদ্ধে সাত বার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁকে আদালতে হাজির করানো যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ আদালতকে জানিয়েছে, জয়া গ্রেপ্তারি এড়াচ্ছেন। এবং তাঁর সমস্ত মোবাইল নম্বর ‘সুইচড অফ’ রয়েছে।
[আরও পড়ুন: হিমাচলে শুরু ‘নাটক’, ইস্তফা মন্ত্রীর, বহিষ্কৃত ১৫ বিধায়ক]
এবার বিচারক শোভিত বনসল কড়া পদক্ষেপ করে ‘পলাতক’ ঘোষণা করলেন জয়াকে। রামপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট একটি দল গঠন করার নির্দেশ দিয়েছেন। সেই দলের উপরই দায়িত্ব জয়াকে গ্রেপ্তার করে ৬ মার্চ আগামী শুনানির দিন আদালতে হাজির করা।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন জয়া। কিন্তু সমাজবাদী পার্টির আজম খানের কাছে হেরে যান তিনি। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটেই তিনি জয়ী হন। পরে তাঁকে বহিষ্কার করে অখিলেশ যাদবের দল।
[আরও পড়ুন: গুজরাট উপকূলে এবার উদ্ধার সাড়ে তিন কুইন্টাল মাদক! নৌসেনার জালে পাঁচ পাকিস্তানি]
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র নজরে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?