সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন হাতে কাজ নেই৷ ঘরে চাল-ডাল বাড়ন্ত৷ তীব্র হচ্ছে অর্থাভাব৷ এমন অবস্থায় কতকটা নিরুপায় হয়ে সরকারের দেখানো পথেই হাঁটলেন এক দরিদ্র প্রৌঢ়৷ দু’হাজার টাকার বিনিময়ে নিজের নির্বীজকরণ করালেন আলিগড়ের পুরণ সিং৷
আলিগড়ের এক গ্রামে দিনমজুরের কাজ করতেন পূরণ৷ ১০০ দিনের কাজের টাকা দিয়েই এতদিন সংসার চলত তাঁর৷ ৮ নভেম্বরের পর থেকে গোটা জীবনটা যেন বদলে যায়৷ খুচরোর আকালে কাজ বন্ধ হয়ে যায়৷ কোথায় যাবেন? কী করবেন? কিছুই ভেবে পাচ্ছিলেন না পূরণ৷
এমন সময়ই খবর পান কাছাকাছি এক নির্বীজকরণের ক্যাম্প বসেছে৷ যেখানে নাসবন্দি করানো হলে ২০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে৷ আলিগড়ের এক আধিকারিকের কথায়, প্রথমে নিজের স্ত্রীর বন্ধ্যাকরণ করাতে এসেছিলেন পূরণ৷ কিন্তু মহিলার শারীরিক পরিস্থিতি বন্ধ্যাকরণের ধকল সইবার উপযুক্ত ছিল না৷ সেই কারণেই স্ত্রীর বদলে নিজেরই নির্বীজকরণ করিয়ে নেন পূরণ৷
সর্বশেষ খবর
-
ভোটে জিতে দলবদল ১১১ বিধায়ক-সাংসদের! বাংলা নয়, দলবদলে শীর্ষে দেশের এই রাজ্য
-
সারারাত প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! পুজোয় রাতভর পরিষেবা দেবে সরকারি বাস
-
বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কীভাবে? নির্দেশিকা দিয়ে জানাল অর্থ দপ্তর
-
আগরকরের কোপে কেরিয়ার শেষ! এখনও ক্ষোভ পুষে রেখেছেন? অবশেষে মুখ খুললেন অশ্বিন
-
পুজোর উইশলিস্টে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা! কৌশানীর পুজোর পাতে আর কী কী চমক?