Uttar Pradesh

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন! বস্তাবন্দি দুই সন্তানের দেহও, পচা গন্ধই ধরিয়ে দিল যুবককে

ওড়নার ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করেন যুবক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৪, ২১:১৫

options
link
পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন! বস্তাবন্দি দুই সন্তানের দেহও, পচা গন্ধই ধরিয়ে দিল যুবককে
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঘুমন্ত অবস্থায় দুই সন্তানকে খুন! নৃশংস হত্যাকাণ্ডের পর দুদিন ধরে ঘরের ভিতরে মৃতদেহগুলি বস্তাবন্দি রেখেছিল অভিযুক্ত যুবক। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এর পরেই গোটা ঘটনা সামনে চলে আসে। রবিবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রাম লখন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ শহরের সারবান নগরের বাসিন্দা তিনি। ২৮ বছরের স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত, সন্দেহে করত রাম। এর জেরে অশান্তি লেগে থাকত সংসারে। অভিযোগ, গত ২৮ মার্চ গলায় ওড়নার ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করেন যুবক। এমনকী ঘুমন্ত দুই সন্তানকেও খুন করেন তিনি। এর পর বস্তায় ঢুকিয়ে ঘরেই রেখে দেন তিনজনের দেহ।

Advertisement

 

Advertisement

[আরও পডুন: নিঃসন্তান মহিলাকে দিনরাত গঞ্জনা! শাশুড়িকে ‘খুন’ করে আত্মসমর্পণ গৃহবধূর]

ঘর থেকে দুর্গন্ধ বেরোনোয় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে এসে তালা ভেঙে বস্তাবন্দি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অন্যদিকে ফোন নম্বরকে কাজে লাগিয়ে খোঁজ শুরু হয় অভিযুক্ত লখনের। তল্লাশি চালিয়ে রবিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। লখন মানসিক রোগের শিকার কিনা তাও খতিয়ে দেখা হবে। মৃতদেহ ঘরে রাখা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ আধিকারিকদের লখন জানান, পরিবারকে নিজের কাছে রেখেছিলাম।

 

[আরও পডুন: ‘বিজেপির মুখোশ খুলতে মহুয়াকে জেতান’, কৃষ্ণনগরের ইতিহাস তুলে রাজমাতাকে তোপ মমতার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.