ফের কুসংস্কারের বলি! রোগ সারাতে ঝাড়ফুঁক-তন্ত্রমন্ত্রের নামে এক যুবতীকে ১০ দিন ধরে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। শেষমেষ যুবতীর মৃত্যু হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রুবি যাদব (৩৩)। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অসুখে ভুগছিলেন। বহু চিকিৎসকের কাছে গেলেও কোনও সুরাহা। এই পরিস্থিতিতে তাঁর স্বামী অঙ্কিত যাদব যুবতীকে এক স্বঘোষিত ধর্মগুরুর কাছে নিয়ে যান। অভিযোগ, যুবতীর রোগ সারাতে ওই ধর্মগুরু ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রের পথ অবলম্বন করার কথা বলেন। সেই প্রক্রিয়ারই অংশ হিসাবে রুবিকে টানা ১০ দিন একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দেওয়া হয়নি খাবার-জল। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি সেখানে ছুটে যান যুবতীর বাবা। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
যুবতীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যেই যুবতীর স্বামী, স্বঘোষিত গুরু এবং তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করানো হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
সর্বশেষ খবর
-
তিরুপতি মন্দিরের থিমে পদ্মাপাড়ে হয়েছিল দুর্গাপুজো, নোয়াখালিতে এবছর কী থিম জানেন?
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ