সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের হাসপাতালগুলিতে শিশুমৃত্যুর হার বেড়ে চলেছে। বেআইনি কসাইখানা বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন বহু মানুষ। চর্মশিল্প ধুঁকছে। এই অবস্থায় সব ছেড়ে গরু গুনতে ব্যস্ত উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ বলে কথা। তাই আগামী বছরের গোড়ায় শুরু হচ্ছে গরু সুমারি। এই সুমারির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
[দোকানে আমিষ খাবার প্রদর্শনে নিষেধাজ্ঞা, বিতর্কে এই পুরনিগম]
২০১২ সালে শেষবার ওই রাজ্যে গরু গণনা হয়েছিল। সে সময় উত্তরপ্রদেশে গরুর সংখ্যা ছিল ২ কোটি ৫ লক্ষ, মোষ প্রায় ৩ কোটি, ভেড়া ও ছাগল মিলিয়ে দেড় কোটি আর শুয়োর ছিল ১৩ লক্ষ। সরকারি এক মুখপাত্র জানান, রাজ্যে গবাদি পশু ঠিক কতটা আছে তার সন্ধানে এই ব্যবস্থা। পাঁচ বছর আগে গণনা হলেও তা অত্যন্ত দায়সারাভাবে হয়। পশুদের সংখ্যা হাতে পেলে রাজ্যের পশুপালন দপ্তরকে চারটি অংশে ভাগ করা হবে। গবাদি পশুদের আনা হবে বিমার আওতায়। তবে বিমার টাকা অবশ্য পশুর মালিককে গুনতে হবে। পাশাপাশি পশু মেলার আয়োজনেরও চিন্তাভাবনা করছে সরকার। এই বিপুল কর্মকাণ্ডের জন্য অবশ্য যোগী সরকারের কোষাগার থেকে বেরোবে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা। সাধারণ মানুষের করের টাকায় কেন এই গণনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সমাজবাদী পার্টি। এই নিয়ে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে অখিলেশ যাদবের দল। সমাজবাদী পার্টির বক্তব্য, বহু ক্ষেত্রে রাজ্য পিছিয়ে। মানুষের জন্য কিছু না করে খামোখা গরুর এবং পশুপালনের জন্য এই অর্থ খরচ একেবারে অর্থহীন।
[চিনা সেনাকে নজরে রাখতে এবার উট ছুটবে লাদাখে]
গরুর প্রতি যোগী আদিত্যনাথের দুর্বলতা অজানা নয়। গোরক্ষপুর মঠে রোজ গরুকে নিজে খাওয়ানোর অভ্যাস ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। লখনউয়ের তখতে বসার পর তিনি গো-রক্ষায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে অন্যতম গো-সুমারি। গরুর পাশপাশি অন্যান্য গৃহপালিত পশুরও গণনা হবে। সূত্রের খবর, গরু গোনার পর তার আলাদা বায়োমেট্রিক ব্যবস্থা থাকবে। প্রশাসন জানিয়েছে গো-হত্যা এবং পাচার রুখতে এই পদক্ষেপ।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা