Pinaka rocket

ঘুম উড়বে শত্রু শিবিরের! পোখরানে সফল নয়া পিনাকা রকেটের পরীক্ষা

ক্ষমতা বাড়িয়ে আরও শক্তিশালী রকেট লঞ্চার সিস্টেম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২১, ১৬:৪৩

options
link
ঘুম উড়বে শত্রু শিবিরের! পোখরানে সফল নয়া পিনাকা রকেটের পরীক্ষা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে শত্রুর মোকাবিলা করতে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে নতুন করে একধাপ এগোল ভারত। পোখরানে (Pokhran) পিনাকা (Pinaka) রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল DRDO। গত ৩ দিন ধরে চলছিল এই পরীক্ষা। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে পিনাকা রকেটগুলি নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল। বিভিন্ন মাত্রার ২৪টি রকেট ছোঁড়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে নিক্ষেপ করা যায় ৭২টি রকেট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়াও দেশে বিরোধী জোট সম্ভব! ফের বিস্ফোরক প্রশান্ত কিশোর]

কী বিশেষত্ব এই রকেটের? শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে অবর্থ্য হতে পারে এই রকেটগুলি। এই ধরনের রকেট অবশ্য নতুন নয়। বহু দিন ধরেই পিনাকা ভারতীয় সেনাবাহিনীর বড় ভরসা। গত একদশক ধরে নিয়মিত ব্যবহৃত হচ্ছে এই রকেট। গত বছরের মে মাস থেকে লাদাখে চিনা আগ্রাসন শুরু হওয়ার পর তাদের মোকাবিলা করতে এই রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করা হয়েছিল।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটিকেও বদলানো দরকার হয়ে পড়েছিল। এবার তাই নানা পরিবর্তন করে নতুন পিনাকা-ইআর প্রস্তুত করেছে ডিআরডিও। সেগুলিই পরীক্ষা করে দেখা হল। এবং সেই পরীক্ষাও সফল। দেখা গিয়েছে, আগে পিনাকা রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ছিল। কিন্তু এই নতুন পিনাকা রকেট অব্যর্থ আঘাত হানতে পারে ৭০ কিমি দূরেও। উল্লেখ্য, ডিআরডিও ছাড়াও আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট পুণে এবং হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এই রকেট লঞ্চার সিস্টেম নির্মাণের সঙ্গে যুক্ত।

[আরও পড়ুন: ট্রাক্টর বোঝাই ‘এক বছরের সংসার’, দিল্লি ছেড়ে ঘরমুখো আন্দোলনকারী কৃষকরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন