চলতি বছরের ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা হল। হাজার হাজার প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পেলেন। এদিন ফলপ্রকাশে কত হাজার পাশ করলেন? কীভাবে প্রার্থীরা তাঁদের রেজাল্ট জানতে পারবেন? জানা গিয়েছে, প্রার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখার জন্য প্রার্থীদের ইউপিএসসি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘সিভিল সার্ভিসেস প্রিলিমস ২০২৬’-এর ফলাফলের লিঙ্কটি খুলতে হবে। সেখানেই মিলবে পিডিএফ। ওই পিডিএফ ডাউনলোড করে নিজেদের রোল নম্বরটি খুঁজে নিতে হবে।
আরও পড়ুন:
কমিশনের তথ্য অনুসারে, এই বছর ২০২৬ সালে মোট ১৩,৩৪৩ জন প্রার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তাঁরা সিভিল সার্ভিসেস মেইন বা মূল পরীক্ষায় অংশ নেবেন। দেশের আইএএস, আইপিএস, আইএফএস পদে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে সেটি দ্বিতীয় ধাপ। চলতি বছর কবে সিভিল সার্ভিসেস বড় পরীক্ষাটি হবে? ইউপিএসসি-র পরীক্ষা সূচি মতো, ওই পরীক্ষা আগামী ২১ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে। তবে ওই পরীক্ষা পরবর্তী ধাপ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা কমিশনের মাধ্যমে প্রকাশ করা হবে। এমনই আশা করা হচ্ছে।
প্রতি বছর গোটা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই ইউপিএসসি পরীক্ষায় বসেন। ধারাবাহিক অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তাঁরা পরীক্ষায় বসেন। সোমবার সেই পরীক্ষারই প্রিলিমিনারি বা প্রাথমিক বাছাই পর্বের ফলাফল প্রকাশিত হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী