মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের একটি সৌজন্যমূলক বৈঠক হল। আজ, সোমবার নবান্নে ওই বৈঠক হয়েছে। রাজ্যের শিল্পায়ন ও কর্ম সংস্থানের ক্ষেত্রে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার উন্নতিতে, শিল্পায়নে টাটাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে। এমনই জানিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর চেয়ারম্যান। তাহলে কি বাংলায় এই সংস্থা বিনিয়োগ করবে? সেই চর্চা শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শিল্পায়ন ও কর্ম সংস্থানের দিকে জোর দেওয়া হবে। শুধু তাই নয়, আমূল রাজ্যে বিনিয়োগ করছে। গঙ্গার ওপারে দই কারখানা হবে। সেই কথাও জানা গিয়েছে। সেই আবহে এবার প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হল। এদিন শুভেন্দু অধিকারী নিজেই এক্স হ্যান্ডেলে এই বিষয়ে ছবি পোস্ট করে একটি বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, “সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত আনন্দদায়ক। তিনি আজ নবান্নে সৌজন্যমূলক সাক্ষাতে এসেছিলেন।”
It was a pleasure meeting Mr. Prasoon Mukherjee; Chairman of Universal Success Enterprises Limited; a Singapore headquartered Multinational Company, who paid a courtesy visit today at Nabanna.
Looking forward to fostering impactful collaborations like this for exploring potential… pic.twitter.com/hP1aRoGn4o— Suvendu Adhikari (@SuvenduWB) June 15, 2026
শুভেন্দু আরও লিখেছেন, “আমি এমন ফলপ্রসূ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার অপেক্ষায় আছি, যা প্রবৃদ্ধি ও কৌশলগত উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলোকে উন্মোচন করবে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।” পরিবর্তনের বাংলায় শিল্পক্ষেত্রে জোয়ার। হাওড়ার সাঁকরাইলে বড়সড় বিনিয়োগ করছে গুজরাটের সংস্থা আমূল। তৈরি হবে দেশের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র। শুধু হাওড়াতেই নয়, আগামিদিনে উত্তরবঙ্গেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা সংস্থার আছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?



