US mercenary

ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র, মণিপুর হিংসাতেও ছিল নাম, জামিনে মুক্ত সেই মার্কিন ভাড়াটে সৈনিক

দেশে এতবড় নৈরাজ্য ছড়ানোর ছক কষছিল যে, তাকে কেন মার্কিন মুলুকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হল? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৫:২০

options
link
ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র, মণিপুর হিংসাতেও ছিল নাম, জামিনে মুক্ত সেই মার্কিন ভাড়াটে সৈনিক
ফাইল ছবি।

ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র। উত্তর-পূর্বে আমজনতাকে সামরিক প্রশিক্ষণ। ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ মার্কিন ভাড়াটে সৈনিকের জামিন মঞ্জুর হয়ে গেল আদালতে। শুক্রবার কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইককে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লির বিশেষ আদালত। প্রশ্ন উঠছে, দেশে এতবড় নৈরাজ্য ছড়ানোর ছক কষছিল যে, তাকে কেন মার্কিন মুলুকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হল? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস।

Advertisement

গত ১২ মার্চ দমদম বিমানবন্দরে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। তার জন্য উত্তর-পূর্বের একাধিক জনজাতিকে সেনার কায়দায় প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও রয়েছে ম্যাথুর বিরুদ্ধে। উল্লেখ্য, মার্কিন সেনার ভাড়াটে সৈনিক হিসাবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিহাড় জেলে ম্যাথু বন্দি ছিলেন, তাঁর বিরুদ্ধে চলছিল এনআইএ তদন্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাথুর গ্রেপ্তারি নিয়ে মার্কিন রাজনীতিবিদদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এহেন পরিস্থিতিতে দিনকয়েক আগেই ম্যাথুর জামিন মঞ্জুর করে দেয় দিল্লির বিশেষ এনআইএ আদালত। আমেরিকায় ফিরে যাবেন ম্যাথু, তবে সেটা একমাসের জন্য। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আবার ভারতে আসতে হবে তাঁকে। এখানেই উঠছে প্রশ্ন। মার্কিন নাগরিক ম্যাথু একবার ভারতের সীমান্ত পেরিয়ে গেলে তাঁকে আদৌ ভারতে ফেরানো যাবে? নাকি অতীতের নানা অপরাধীর মতো ভারতীয় জেলে মানবাধিকার ইস্যু দেখিয়ে ভ্যানডাইককে রেখে দেওয়া হবে মার্কিন মুলুকে। 

Advertisement

ম্যাথুকে কেন মুক্তি দেওয়া হল? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন চাপের মুখে নতিস্বীকার করেছেন। সেকারণেই ম্যাথু ভ্যানডাইককে মুক্তি দিয়ে দেশে ফেরানো হয়েছে। জামিনের বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা পবন খেরাও। উল্লেখ্য, প্রাথমিকভাবে ইউএপিএর ১৮ নম্বর ধারায় অভিযোগ ছিল ম্যাথুর বিরুদ্ধে। কিন্তু চার্জশিটে দেখা যায়, ম্যাথু-সহ অন্যদের বিরুদ্ধে ইউএপিএ ধারার উল্লেখ নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.