সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগসাধনার নাম করে এক মার্কিনি মহিলাদের ধর্ষণের অভিযোগে গোয়ার পেরনেম পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত তান্ত্রিককে৷ পুলিশ সূত্রের খবর, একটি প্রত্যন্ত গ্রামে ওই বিদেশিনীকে নিয়ে গিয়ে তাঁকে যোগসাধনার নাম ধর্ষণ করে ওই তান্ত্রিক৷
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার ওই মার্কিন নাগরিক পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ ওই মহিলা জানিয়েছেন, ৩৮ বছরের প্রতীক কুমার আগরওয়াল যোগসাধনার অজুহাতে গোয়ার এক প্রত্যন্ত গ্রাম কারগাওয়ের এক গ্রামে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে৷ শুধু ওই মার্কিন মহিলাকেই নয়, কানাডার এক নাগরিককেও ওই তান্ত্রিক হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন নিগৃহীতা৷
পুলিশ জানিয়েছে, ট্যুরিস্টদের একটি দল গত ৩১ জানুয়ারি গোয়ায় যান৷ সেখানেই তাঁদের সঙ্গে আলাপ হয় ওই তান্ত্রিকের৷ অনলাইনে একটি ওয়েবসাইটে ওই তান্ত্রিকের বিজ্ঞাপন দেখেছিলেন নিগৃহীতা৷ বিজ্ঞাপন দেখে সাধনায় যোগ দেওয়ার জন্য তিনি ও তাঁর সঙ্গীরা ওই তান্ত্রিকের কথায় গোয়ার প্রত্যন্ত গ্রামে যান৷ সেখানেই ওই তান্ত্রিক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই বিদেশিনী৷
সর্বশেষ খবর
-
‘আমাকে ফাঁসি দিন’, কাশ্মীরি পণ্ডিত নার্সের হত্যা মামলায় চাঞ্চল্যকর হলফনামা ইয়াসিন মালিকের
-
সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী
-
পোস্টে সাম্প্রদায়িক উসকানি মহুয়ার! তলব ডায়মন্ড হারবার পুলিশের, গ্রেপ্তার হবেন সাংসদ?
-
ফরাক্কা রেললাইনে বিরাট ধস, আজ রাতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন বাতিল! আর কী জানাল রেল?
-
ভারতে অনুপ্রবেশ! জম্মুতে গ্রেপ্তার পাক যুবক, উপত্যকায় বড় ষড়যন্ত্র?