পুরুষদের ফাঁদে ফেলতে সমাজমাধ্যম এবং বিভিন্ন ডেটিং অ্যাপকে টোপ হিসাবে ব্যবহার! এক মহিলার বিরুদ্ধে কোটি কোটি টাকা আদায় এবং ব্ল্যাকমেলের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। হাই কোর্টের এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্ত শুরু হতেই বড়সড় তোলাবাজির এক সিন্ডিকেট চক্রের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যে অভিযুক্ত ওই মহিলার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। শুধু তাই নয়, বড়সড় এই প্রতারণাচক্রের পিছনে কে বা কারা রয়েছে, তাও খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ।
আরও পড়ুন:
‘সুইটি তিওয়ারি’ নামে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলেন ওই মহিলা। এমনকী ডেটিং অ্যাপেও এই নাম ব্যবহার করেই বিভিন্ন পুরুষদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম পল্লবী সিং রাজপুত। অভিযোগ, ডেটিং অ্যাপ ‘টিন্ডার’ এবং বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পুরুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন পল্লবী। ওই আইনজীবীর দাবি, রূপের জালে প্রতারণার ফাঁদ পাতাতেন পল্লবী। কখনও ভালোবাসার নাটক তো কখনও বিয়ে করার প্রস্তাব দিয়ে ঘনিষ্ঠমুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রাখতেন। এরপর সুযোগ বুঝে সেই সমস্ত ছবি পাঠিয়ে পুরুষদের বিভিন্নভাবে পল্লবী ব্ল্যাকমেল করতেন বলে অভিযোগ। পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, কেউ দাবি মতো টাকা না দিলে জেল খাটানোর হুমকি দেওয়া হতো। ধর্ষণ, খুনের চেষ্টার মামলা-সহ বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
সেই অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে জেলে যেতে হয় বলে খবর। লোকলজ্জার ভয়ে কেউ মুখ খুলতেন। আর এভাবেই প্রায় একাধিক ব্যক্তির কাছ থেকে ৬ কোটি টাকা পর্যন্ত অভিযুক্ত পল্লবী প্রতারণা করেন বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সুইটি তিওয়ারি’ নামে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলেন ওই মহিলা। এমনকী ডেটিং অ্যাপেও এই নাম ব্যবহার করেই বিভিন্ন পুরুষদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন। নতুন নতুন লোকের সঙ্গে বন্ধুত্ব করতে নতুন নতুন নাম ব্যবহার করতেন। ঘটনা প্রকাশ্যে আসতে ‘সুইটি’র একাধিক ছবি সমাজমাধ্যমে ভাইরাল (ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় ছড়ানো তাড়া তাড়া ৫০০ টাকা নোটের উপর বসে রয়েছেন পল্লবী। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে রয়েছেন তিনি। তদন্তকারীদের দাবি, পল্লবীকে সামনে রেখে এর পিছনে বড়সড় একটা গ্যাং কাজ করছে। এই গ্যাংয়ের সদস্যদের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি।
সর্বশেষ খবর
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?