মদ্যপ অবস্থায় নিজের তিন বছরের পুত্র সন্তানকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। খুনের পর নিজেও আত্মঘাতী হন অভিযুক্ত।
আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, যুবকের নাম প্রেম সিং (৩৮)। সম্প্রতি এক রাতে তিনি একটি বিয়েবাড়ি থেকে মদ্যপ অবস্থায় ফিরেছিলেন। এর জেরে নিজের মা এবং বউয়ের সঙ্গে তাঁর আশান্তি বেঁধে যায়। বেশ কিছুক্ষণ বিবাদ চলার পর প্রত্যেকেই শুয়ে পড়েন। কিন্তু রাগে তখনও অগ্নিশর্মা হয়ে ছিলেন প্রেম। অভিযোগ, মধ্যরাতে তিনি তাঁর সন্তানকে নিয়ে পাশের ঘরে চলে যান। সেখানেই গলা কেটে তাকে খুন করেন। তারপর গলায় দড়ি দিয়ে নিজে আত্মঘাতী হন। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় প্রেমের স্ত্রীয়ের। ছেলেকে না দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁর। তড়িঘড়ি তাকে খুঁজতে পাশের ঘরে যান তরুণী। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। জানলা দিয়ে উঁকি মারতেই হাড়হিম হয়ে যায় তাঁর।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। এরপর দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সার্কেল আধিকারিক রামবীর সিং বলেন, “দরজা ভেঙে ঘরে প্রবেশ করি দেখি প্রেম গলায় দড়ি দিয়ে ঝুলছেন। রক্তের পুকুরে ভাসছে তাঁর তিন বছরের সন্তান।”
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী