ম্যাগিতে বিষক্রিয়া, ৪৫ লক্ষ টাকা জরিমানা নেসলের

ম্যাগি খাওয়া সত্যি নিরাপদ তো, উঠছে প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৭:৩৪

options
link
ম্যাগিতে বিষক্রিয়া, ৪৫ লক্ষ টাকা জরিমানা নেসলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলে। জনপ্রিয় এই নুডলসে বিষক্রিয়ার কারণে ২০১৫ সালে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছিল সংস্থা। এক ধাক্কায় বিক্রি কমেছিল অনেকটাই। সে পর্ব যেন শেষ হয়েও হল না। বিষক্রিয়ার অভিযোগে এবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের জেলা প্রশাসন নেসলের ডিস্ট্রিবিউটর ও দুই বিক্রেতার বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য করল।

Advertisement

পথ নিরাপত্তা নিয়ে প্রচারে বিরামহীন, দুর্ঘটনাতেই প্রাণ গেল দুই কলেজ ছাত্রর ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংস্থার দাবি, যে নমুনা নিয়ে কথা হচ্ছে তা ২০১৫ সালের। সেই সময় অভিযোগ ওঠা মাত্র দেশ থেকে সমস্ত নমুনা তুলে নিয়েছিল সংস্থাটি। অন্যদিকে জেলা প্রশাসনের অভিযোগ, এই নমুনা সংগ্রহ করা হয়েছিল গত বছরের শেষের দিকে। পরীক্ষাগারের রিপোর্টে দেখা যাচ্ছে, এমন কিছু পদার্থ ম্যাগিতে আছে, যা মানুষের শরীরের পক্ষে উপকারী নয়। ম্যাগি বাচ্চাদের মধ্যেই বেশি জনপ্রিয়। ফলে এই নুডলস খাওয়ার ফলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এরপরই সংস্থাকে ৪৫ লক্ষ, তিন ডিস্ট্রিবিউটরদের ১৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। অন্যদিকে দুই বিক্রেতাকেও ১১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

লস্কর জঙ্গিদের ‘বিগেস্ট সাপোর্টার’, বিস্ফোরক স্বীকারোক্তি পারভেজ মুশারফের ]

জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক জমেছে। সংস্থার দাবি, ২০১৫ সালের নমুনা নিয়েই কথা বলা হচ্ছে। যদিও এখনও কোনও লিখিত নির্দেশ হাতে আসেনি বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০১৫ সালে ম্যাগি বিতর্কের শুরুটাও হয়েছিল উত্তরপ্রদেশ থেকেই। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সে বছরের জুন মাসে। মাত্রাতিরিক্ত সীসা মেলার অভিযোগে পাত থেকে উধাও হয়েছিল জনপ্রিয় নুডলসটি। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সে বছর নভেম্বরেই ফের বিক্রির ছাড়পত্র মেলে। সংস্থা প্রমাণ করে যে, সব নমুনাতেই সীসার মাত্রা বেশি নেই। যেগুলিতে ছিল সেগুলি ফিরিয়ে নেওয়া হয়েছে। তারপর থেকে ম্যাগির গুণমানের দিকে বাড়তি নজর রাখা হয়েছে বলেই দাবি সংস্থার। তাদের অভিযোগ, কোথাও একটা সংশয় বা গণ্ডগোল হচ্ছে। যদিও জেলা প্রশাসন নিজেদের সিদ্ধান্তে অনড়। ফলে ফের নতুন করে ম্যাগি বিতর্ক গোটা দেশ জুড়ে মাথাচাড়া দেবে বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশে জঙ্গি শিবিরের হদিশ, মালদহ সীমান্তে জারি হাই অ্যালার্ট ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.