মেঝেতে ফরাস পেত উপুর হয়ে শুয়ে আছেন শিক্ষিকা। ওই অবস্থায় ঘাটছেন মোবাইল। সেই সময় তাঁর পিঠ-পা ম্যাসাজ করে দিচ্ছে পড়ুয়ারা। সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি প্রাথমিক বিদ্যালয়ের ভাইরাল ভিডিওতে এমন দৃশ্যই দেখা গিয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। যা নিয়ে হইচই শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি চিত্রকূট জেলার কারউই এলাকার নয়া বাজার পার্ট-১-এর একটি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম মধু কুমারী রাই। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি গত ২৮ ফেব্রুয়ারি সকালের। অভিযোগ, শ্রেণিকক্ষে এসে পড়ানোর বদলে মেঝেতে ফরাস পেতে শুয়ে পড়েন শিক্ষিকা। এর পর ছাত্রীদের ম্যাসাজ করতে বলেন। ভয়ে দিদিমণির নির্দেশ অমান্য করতে পারেনি খুদে পড়ুয়ারা। তারা ম্যাসাজ করতে জানে না বলার পরে শিক্ষিকাই দেখিয়ে দেন কীভাবে তাঁর পিঠ টিপে দিতে হবে। ভিডিওতে দেখা গিয়েছে, ক্লাসঘরের মধ্যে স্কুলের পোশাক পরা ছাত্রীরা শিক্ষিকার পিঠ ম্যাসাজ করে দিচ্ছে।
Headmistress Madhu Kumari of a Government Primary School is accused of making students massage her hands and feet inside the school. Children who come to learn and build their future are allegedly being treated like personal servants. pic.twitter.com/WPKrAqWUHB
Advertisement— The Nalanda Index (@Nalanda_index) March 6, 2026
জানা গিয়েছে, স্কুলেরই একজন কর্মী গোটা ঘটনা আড়াল থেকে ভিডিও করেন। এর পর তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন। হুড়মুড় করে ভাইরাল হয় ভিডিওটি। এর জেরে টনক নড়ে কর্তৃপক্ষের। প্রাথমিক ভাবে অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন চিত্রকূটের প্রাথমিক শিক্ষা আধিকারিক। শুরু হয়েছে তদন্ত। শিক্ষা আধিকারিকের বক্তব্য, তদন্তে দোষ প্রমাণিত হলে বড়সড় শাস্তির মুখে পড়বেন ওই শিক্ষিকা। এদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই মধু কুমারী রাইয়ের দাবি, ভিডিওটি ভুয়ো। এআই দিয়ে তৈরি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত