ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল উত্তরপ্রদেশের জনপ্রিয় ইউটিউবার ছবি ভরষনী। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তাঁর মা সারিকা ভরষনীরও। গুরুতর আহত তাঁর বাবা, আত্মীয় ও গাড়ির ড্রাইভার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
আরও পড়ুন:
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হাথরাসের ইউটিউবার ছবি তাঁর পরিবারের সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। চারচাকা গাড়িতে ছিলেন ইউটিউবার, তাঁর মা-বাবা, আত্মীয় ও ড্রাইভার। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের রামাখেড়ি গ্রামের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছবি ও তাঁর মা সারিকার। গুরুতর আহত হয় তাঁর বাবা শ্যামলাল, আত্মীয় ও গাড়ির চালক।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্যে হাত লাগান। প্রত্যেককে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, ছবি ও তাঁর মাকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসার বাকিদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২১ সালে নিজের ইউটিউব চ্যালেন খুলেছিলেন ছবি। তাঁর অ্যাকাউন্টে প্রায় ৭ লক্ষ ফলোয়ার রয়েছে। ছবি লাইফস্টাইল ও মোটিভেশন সংক্রান্ত ভিডিও বানাতেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
-
সাড়ে তিন বছর ধরে টিম ইন্ডিয়াকে ফেলেছেন বিপাকে! কামব্যাক সিরিজে লজ্জার জোড়া রেকর্ড জাড্ডুর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে