Vande Bharat

বন্দে ভারতের ডালভাতে মড়া আরশোলা! ১০ লক্ষ টাকা জরিমানা ভেন্ডরকে

মোদির স্বপ্নের বন্দে ভারতের খাবার নিয়ে বিতর্কের শেষ নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৬:২৪

options
link
বন্দে ভারতের ডালভাতে মড়া আরশোলা! ১০ লক্ষ টাকা জরিমানা ভেন্ডরকে
বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে বিতর্কে চলছেই। নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এক্সপ্রেস বন্দে ভারতের খাবার নিয়ে বিতর্কের শেষ নেই। এবার মুম্বইয়ের এক বাসিন্দা আহমেদাবাদ থেকে ট্রেনে উঠে খাবারের মধ্যে মড়া আরশোলা মেলার অভিযোগ তুললেন। একই কামরার মধ্যে আরও একজনের পাতে আরশোলা পড়েছে বলেও অভিযোগ উঠেছে। আইআরসিটিসি ইতিমধ্যেই যে ভেন্ডর ওই খাবার প্রস্তুত করেছে তাদের ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।

Advertisement

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন, ‘আমি নিশ্চিত খাবার তৈরিই করা হয়নি এফএসএসএআই-এর মানের সঙ্গে সাযুজ্য রেখে। একবার দোষী সাব্যস্ত হলে লাইসেন্স বাতিল করা দরকার। আশা করব ঘুষ নিয়ে এর নিষ্পত্তি করা হবে না।’ এই পোস্টের উত্তরে আইআরসিটিসি জানিয়েছে, ১০ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি টার্মিনেশন নোটিসও ধরানো হোক ওই পরিষেবা প্রদানকারীকে। সেই সঙ্গেই এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। জানানো হয়েছে, স্বাস্থ্য ও যাত্রী সুরক্ষায় সকলের অগ্রাধিকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রথম নয়, বন্দে ভারতের (Vande Bharat) খাবার নিয়ে আগেও অভিযোগ উঠেছে। কখনও ‘পচা খাবার’, কখনও খাবারে ‘পোকামাকড়’ মেলা। আইআরসিটিসির ভেন্ডার সংস্থাগুলি বিভিন্ন সময়ে জরিমানার মুখেও পড়েছে। এক পরেও ফিরে ফিরে আসছে খাবারের মান নিয়ে নানাবিধ অভিযোগ। প্রশ্ন উঠছে, উপকরণের গুণমান যাচাই করা হচ্ছে কি?

সম্প্রতি অভিযোগ উঠেছিল, বন্দে ভারতের খাবার খেয়ে অ্যালার্জির শিকার হওয়ার। এক যাত্রী দাবি করেন, প্রিমিয়াম ট্রেনের খাবার খেয়ে গুরুতর অ্যালার্জির শিকার হয়েছেন তিনি। ভয়ংকর ভাবে ফুলে ওঠা ঠোঁট এবং চিকিৎসকের প্রেসক্রিপশনের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার কয়েকদিন আগেই দইয়ের ভিতরেও পোকা ঘুরতে দেখা গিয়েছে বলে অভিযোগ তোলেন এক যাত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন