Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
IndiGo Flight Disruption

খারাপ আবহাওয়ায় দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা, যাত্রী সুরক্ষায় নির্দেশিকা ইন্ডিগোর

এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত 'ট্রাভেল অ্যাডভাইসারি'তে ইন্ডিগো বলেছে, "আমরা আবহাওয়ার উপর নিবিড়ভাবে নজর রাখছি। আপনাদের (যাত্রীদের) নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা করছি।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:৫৫

options
link
খারাপ আবহাওয়ায় দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা, যাত্রী সুরক্ষায় নির্দেশিকা ইন্ডিগোর zoom
ফাইল ছবি।
Advertisement

মঙ্গলবার দিল্লির আকাশ ঢেকেছে কালো মেঘে। এদিন বৃষ্টির সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। মেঘলা আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে রাজধানীর বিমান পরিষেবা। বিষয়টি যাত্রীদের জানিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল বিমানসংস্থা ইন্ডিগো। এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত ‘ট্রাভেল অ্যাডভাইসারি’তে বলা হয়েছে, “আমরা আবহাওয়ার উপর নিবিড়ভাবে নজর রাখছি। আপনাদের (যাত্রীদের) নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা করছি।”

ইন্ডিগোর এক্স হ্যান্ডেলে দিল্লির খারাপ আবহাওয়ার কথাও বলা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “দিল্লির খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলের সময়সূচি প্রভাবিত হয়েছে। আমরা আবহাওয়ার উপর নিবিড়ভাবে নজর রাখছি। আপনাদের (যাত্রীদের) নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা করছি।” ইন্ডোগের নির্দেশিকায় যাত্রীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের ফ্লাইটের অবস্থান জেনে নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, যাত্রীদের সাহায্যের করার জন্য গ্রাউন্ড টিম প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে দিল্লির আকাশের দখল নিয়েছে কালো মেঘ। ভোর থেকে হালকা বৃষ্টিও শুরু হয়েছে। মৌসম ভবন রাজধানীতে হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রবদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই অবস্থায় ইন্ডিগো-সহ একাধিক বিমানসংস্থার উড়ান ব্যহত হয়েছে। বিমান ওঠানামার সময়ের হেরফের হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.