দিন কয়েক আগেই খেত কেনার খবর দিয়েছিলেন। সেসময়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি বরুণ ধাওয়ানকে! ‘বলিউডে কাজ নেই?’- এমন খোঁটাও শুনতে হয় করণ জোহরের ‘স্টুডেন্ট’কে। তবে সমালোচনা যতই হোক, অভিনেতা কিন্তু দমে যাননি। বরং এবার খেতে চাষ শুরু করে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিলেন বরুণ। তবে এবারও ট্রোল-মিমের বন্দুকবাজি থেকে রেহাই পাননি। কিন্তু কেন?
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সুবাদে বলিউড অভিষেক হয় বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। এরপর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদলাপুর’ থেকে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘দিলওয়ালে’, ‘ভেড়িয়া’র মতো একাধিক সিনেমায় কাজ করলেও বক্স অফিসের গ্রাফ অনুযায়ী তাঁর সমসাময়িক অভিনেতাদের তুলনায় অনেকটাই পিছিয়ে বরুণ। শেষবার ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি যদিও সিনে-সমালোচক কিংবা দর্শকমনে খুব একটা ছাপ ফেলতে পারেনি, এবার খেত কিনে চাষবাস শুরু করে ফের চর্চার শিরোনামে বরুণ ধাওয়ান।
আরও পড়ুন:
ধবধবে দুধ সাদা জামা পরে চাষবাদে ব্যস্ত বলিউড অভিনেতা। কখনও চাষের জমিতে কোদাল চালাচ্ছেন তো কখনও বা চারা পুঁতছেন। খেতের মাঝে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিতেও ভোলেননি বরুণ।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় খেতে কাজ করার একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন বরুণ ধাওয়ান। সেখানেই দেখা গেল, ধবধবে দুধ সাদা জামা পরে চাষবাদে ব্যস্ত বলিউড অভিনেতা। কখনও চাষের জমিতে কোদাল চালাচ্ছেন তো কখনও বা চারা পুঁতছেন। খেতের মাঝে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিতেও ভোলেননি তিনি। আর বরুণ ধাওয়ানের চাষবাদের এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে অনুরাগীরা তাঁর সহজ সরল জীবনযাত্রার জন্য প্রশংসায় ভরালেও একাংশের আবার ভ্রুযুগল আন্দোলিত হয়েছে। কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। চলতি বছর ‘বর্ডার ২’ ছবির জন্য অভিনয় দক্ষতা নিয়ে নেটপাড়ার কটাক্ষের শিকার হয়েছিলেন বরুণ ধাওয়ান। সেপ্রসঙ্গ টেনেই ধেয়ে এসেছে কটাক্ষ। নিন্দুকদের প্রশ্ন, ‘আপনার কি বলিউডে কাজ খুব কম?’ কেউ বা জানতে চাইলেন, ‘পরবর্তী কোন সিনেমায় দেখা যাবে আপনাকে?’ কেউ বা প্রশ্ন তুললেন, ‘খেতে চায করছেন, অথচ আপনার সাদা জামায় কাদার কোনও ছিটে নেই?’ এহেন নানা কটাক্ষবাণের ভিড় নেটভুবনে। অনুরাগীরা যদিও পালটা মনে করিয়ে দিয়েছেন যে, তারকা হয়েও মাটির কাছাকাছি থাকা বরুণ ধাওয়ানের পছন্দের, আর সেকারণেই খেতের জমি কিনেছেন।
View this post on Instagram
সম্প্রতি খেত কেনার পর বরুণ জানিয়েছিলেন, এটাই নাকি তাঁর জীবনের সবথেকে বড় সাফল্য। ‘বদলাপুর’ অভিনেতার কথায়, “এটা আমার জীবনের সবচথেকে বড় অর্জন। আমি খেত কিনেছি। কেন কিনেছি? সেটা জিজ্ঞেস করবেন না। তবে এমন আবহাওয়ায় এখানে দাঁড়িয়ে চা-বিস্কুটের স্বাদ উপভোগ করার অনুভূতিটা সত্যিই আলাদা। অবিশ্বাস্য।” এবার সেই খেতে চাষ করার ছবি শেয়ার করে ফের কটাক্ষের মুখে বরুণ ধাওয়ান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপালের বিধ্বংসী বন্যার নেপথ্যে চিন! কোভিডের মতো এবারও দায় এড়াচ্ছে বেজিং
-
ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা এবিভিপির, বাইরে মিছিল এসএফআইয়ের! ফের তপ্ত যাদবপুর
-
মাতৃভাষাকে ভালোবেসে! বাংলায় সর্বোচ্চ নম্বরপ্রাপকদের বৃত্তিতে স্কুলে ১ লক্ষ দান প্রাক্তন শিক্ষিকার
-
জলরাক্ষসের আঘাতে এখনও বিধ্বস্ত নেপাল! এর মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
-
চিন আটকে নেই যন্ত্রমানবে, শিল্পায়নে রোবট বিপ্লবের চেনা ছক বদলে দিচ্ছে বেজিং