Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Canning

তৃণমূল নেতার ছায়াসঙ্গী! ক্যানিংয়ে গ্রেপ্তার বিহারের ‘দুষ্কৃতী’, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসের ছায়াসঙ্গী ছিলেন অমিত সিংহ! আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরে ক্যানিং এলাকায় বসবাস করছেন।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৫:১০

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৫:১০

options
link
তৃণমূল নেতার ছায়াসঙ্গী! ক্যানিংয়ে গ্রেপ্তার বিহারের ‘দুষ্কৃতী’, উদ্ধার আগ্নেয়াস্ত্র zoom
প্রতীকী ছবি।
Advertisement

দীর্ঘদিন তৃণমূল নেতার ছায়াসঙ্গী। ক্যানিং (Canning) থেকে গ্রেপ্তার বিহারের দুষ্কৃতী অমিত সিংহ। আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তাকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে ক্যানিং থানার অন্তর্গত আঙ্গাদবেড়িয়া এলাকার বাসিন্দা বাবলু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসের ছায়াসঙ্গী ছিলেন অমিত সিংহ! আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরে ক্যানিং এলাকায় বসবাস করছেন। তার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে পুরনো কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অমিতকে আদলতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে আঙ্গাডবেড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বাবলু শেখকে। তাঁর থেকে দেশি পিস্তল -সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কেন সে সেগুলি মজুত করেছিলেন? কোনও নাশকতার পরিকল্পনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার রাতে ক্যানিং থানার আইসি তুষার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চলে। তখনই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.