সোমবার বেলা গড়াতে না গড়াতেই থানেতে চাঞ্চল্য। এক সিমেন্টের গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম তিন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এক সেতুর উপরে দুই বিপরীতমুখী গাড়িতে সংঘর্ষ হয়। দ্রুত খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল ও চিকিৎসকের দল সেখানে পৌঁছে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। নিথর দেহগুলিও উদ্ধার করা হয়েছে।
এক সিমেন্টের গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম তিন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঠিক কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, থানের এক সেতুর উপরে উঠে পড়ে ভ্যানটি। উলটো দিক থেকে আসছিল একটি় সিমেন্ট মিক্সার। দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ভ্যানের বাসিন্দা ৯ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে, অতিরিক্ত গতি একটি সম্ভাব্য কারণ।
এদিকে রবিবার রাতে উত্তরপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় বাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন। ধৌলানা-গুলাবতী রোডের উপরেই একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় ৬ জনের। বাকিরা চিকিৎসাধীন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র