সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজনের দুনিয়া বাঁয়া-তবলা জুড়ে৷ অন্যজনের মাস্টারি বাইশ গজে৷ দু’জনের দেখা হয়ে গেল এক মঞ্চে৷ আর দুই হুজুরের সেই গপ্পোয় মজে গেল নেটদুনিয়া৷ উস্তাদ জাকির হোসেন তবলার তাল শেখাচ্ছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরকে৷ এর থেকে ভাল ভিডিও আর কী হতে পারে৷
এ অনুষ্ঠান নিয়ে আগ্রহের পারদ চড়িয়ে দিয়েছিলেন শচীন স্বয়ং৷ টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট ক
রে জানিয়েছিলেন,
তাঁদের কথাবার্তার কথা৷ স্বাভাবিকভাবেই দুই তারকার এই যুগলবন্দি দেখতে ভিড় করেছিলেন দর্শকরা৷ আলোচনা ছিল ‘জার্নি অফ এক্সেলেন্স’ নিয়ে৷ দুই তারকার মুখে থেকে এ বিষয়ে শোনার থেকে ভাল বোধহয় আর কিছু হতে পারে না৷ কেননা প্রতিভা, অধ্যবসায় আর অনুশীলনের জোরে নিজেদের ক্ষেত্রে কীভাবে শীর্ষে আরোহণ করতে তা দেখিয়ে দিয়েছেন তাঁরা৷
তবে আলোচনার পাশাপাশি এদিন দর্শকের জন্য যেন আরও কিছু তোলা ছিল৷ যখন জাকিরের শেখানো তালে হাত মেলালেন খোদ শচীন, প্রাপ্তির ভাঁড়ার যেন পূর্ণ হল দর্শকের৷ আর যিনি সে দৃশ্য মিস করলেন তাঁরা আপাতত ইন্টারনেটে ভিডিও দেখেই দুধের স্বাদ মেটালেন ঘোলে৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?