সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একজন যাত্রী বরাত জোরে রক্ষা পেলেও, বিমানে থাকা বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে সওয়ার হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বিজয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ১২ তারিখের লন্ডন যাত্রা প্রথম পছন্দ ছিল না তাঁর।
জানা গিয়েছে, লন্ডনে স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য এই টিকিট কাটার আগে আরও দু’টি টিকিট বাতিল করেছিলেন বিজয়। লন্ডন যাত্রার জন্য মে মাসের ১৯ তারিখ প্রথম টিকিট কেটেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই টিকিট বাতিল করে চলতি মাসের ৫ তারিখ দ্বিতীয় টিকিট কাটেন। তবে কোনও কারণে সেই টিকিটিও বাতিল করে দেওয়া হয়। এরপরই এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানে সিট নম্বর ২ডি-র টিকিট কাটেন বিজয়। এই অভিশপ্ত বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় ২৪১ যাত্রীর। যার মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়ও।
প্রসঙ্গত, বিমান দুর্ঘটনায় মৃত বিজয় রূপানির একটি প্রিয় সংখ্যা ছিল বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। সেই লাকি ১২০৬ সংখ্যাটিকে তাঁর ব্যাক্তিগত জীবন ও সরকারি বিভিন্ন কাজকর্মেও দেখা গিয়েছে। আর ভাগ্যের পরিহাসে সেই ১২/০৬ তারিখেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। লাকি নম্বরের প্রতি বরাবর ভরসা ছিল বিজয় রূপানির। সরাকারি গাড়ির নম্বর হোক বা ব্যক্তিগত স্কুটারের নম্বর প্লেট সব জায়গাতেই ১২০৬ নম্বর দেখা গিয়েছে। তাঁর পরিচিতদের দাবি ওই নম্বরটিই ছিল বিজয় রূপানির লাকি নম্বর। জীবনের প্রতি মুহূর্তে এই নম্বরটিকে সঙ্গে রাখতেন তিনি। আর ভাগ্যের করুণ পরিণতিতে ওই একই নম্বরের তারিখই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দিন।
সর্বশেষ খবর
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের