সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম থেকেই চোখে দেখতে পান না৷ কিন্তু এর জন্য কোনও দিন আক্ষেপ করেননি৷ নিজেকে কারও থেকে কমও ভাবেননি৷ তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন সংগীতের মাধ্যমে৷ সেই সংগীতের হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন মালায়লম সংগীতশিল্পী ভায়াক্কম বিজয়ালক্ষ্মী৷ একটানা ৬৭টি গান বাজালেন গায়ত্রী বীণায়৷
প্রথমবার বিশ্বের বাজারে এল ৩৬০ ডিগ্রি ক্যামেরার স্মার্টফোন
এর আগে ৫১টি গান বাজানোর রেকর্ড রয়েছে এই বাদ্যযন্ত্রে৷ বিজয়ালক্ষ্মী বাজাতে বসেছিলেন ৫২টি গান গান বাজানোর লক্ষ্য নিয়ে৷ কিন্তু বাজাতে বাজাতে এতটাই বিভোর হয়ে যান যে একই সঙ্গে ৬৭টি গান বাজিয়ে ফেলেন মালায়লম শিল্পী৷ বিজয়ালক্ষ্মীর এই কীর্তির ভিডিও রেকর্ডিং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাবেন উদ্যোক্তারা৷
দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের
তবে সংগীতের নতুন ধাপে পৌঁছানোটাই সেরা পাওনা বিজয়ালক্ষ্মীর কাছে৷ কারণ সংগীতই তাঁর জীবনে সব৷ সেই কারণেই যখন প্রেমিক বিয়ের জন্য সংগীত ছাড়ার শর্ত রেখেছিলেন, বিয়ে ভেঙে দিয়েছিলেন বিজয়ালক্ষী৷ তা নিয়ে আজও আক্ষেপ নেই তাঁর৷ কারণ সংগীতই তাঁর ধ্যান-জ্ঞান-ভালবাসা-শ্রদ্ধা সবকিছু৷
ফুচকা খেতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক
সর্বশেষ খবর
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল
-
মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ
-
অঙ্কে গোঁজামিল! জিডিপি-র নম্বর ছেড়ে দেশবাসীর আর্থিক দুরবস্থায় নজর দিক কেন্দ্র
-
গেরুয়া হাতে নিলেই প্রার্থী হওয়া যাবে না! পুরভোটের আগে ‘নব্য’ বিজেপিকে সাফ বার্তা শমীকের
-
ঐতিহাসিক পদক্ষেপ! কাশ্মীরে প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিশ্ব সিনেমার আলোয় মাতবে ভূস্বর্গ